১২ অক্টোবর ২০২৩, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ অনেকের ‘চক্ষুশূল’ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, উন্নয়নের মাধ্যমে পৃথিবীর মধ্যে ‘ভালো অবস্থান’ করায়, ভৌগোলিকভাবে ‘কৌশলগত’ অবস্থান এবং স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ অনেকের ‘চক্ষুশূল’ হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কিছু লোক আছে যারা বিদেশিদের কাছে ভুল তথ্য তুলে ধরে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার অ্যাকশন সিকিউরিটি অফিসার সদলবলে আসেন। অ্যাডভাইজারও ছিলেন। তারা মাঝপথে থেমে গেছে বলে যে সংবাদ বেরিয়েছে তা মিথ্যা ও বানোয়াট।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজ দপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কিছুই জানেন না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, ‘নিষেধাজ্ঞা দেবে কি দেবে না তা-ও জানি না। তবে তাদের সঙ্গে আমাদের প্রচুর আলোচনা হচ্ছে।’

ড. মোমেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল এলে ভালো, না এলে আমরা তাদের বিশেষভাবে অনুরোধ করব না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমাদের আত্মবিশ্বাস আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা কারও দলে নেই, কারও লেজুড় হতে চাই না। আমরা ছোট দেশ হয়েও বড় দেশের কথা শুনি না। আমরা তাদের জিনিস কিনি না, এ জন্য একটু বেড়াজালে আছি। তবে সব ঠিক হয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞাকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি প্রশ্ন করেছিলাম, তোমরা স্যাংশন দিয়ে কোন দেশে গণতন্ত্র এনেছ বলতো? তোমাদের এই স্যাংশন, কোথায় তোমরা দিয়েছিলা… নাইজেরিয়ায়, কম্বোডিয়ায়, হাঙ্গেরি, কোথাও কি তোমরা সফল হয়েছ?’ উত্তরে জানিয়েছে, কোথাও না। সুতরাং এগুলো অকাম। এগুলো উত্তেজনার সৃষ্টি করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০