১০ অক্টোবর ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পর্শ না করেও ব্যবহার করা যাবে অ্যাপল ওয়াচ ৯

সম্প্রতি অ্যাপলের নতুন ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। এবার ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২-এর জন্য নতুন ডাবল ট্যাপ ফিচার চালু করেছে অ্যাপল।

ওয়াচওএস ১০.১ পাবলিক বেটা ভার্সনে ফিচারটি সংযোজন করা হয়েছে। যার মাধ্যমে ঘড়ি স্পর্শ না করেও শুধু দুই আঙুলের জেসচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন। ডাবল ট্যাপ জেসচারের ফিচারটি নতুন অ্যাপল ওয়াচের জন্য উল্লেখযোগ্য এক সংযোজন। এর আগে মূলত ট্যাপ ও টাচের মাধ্যমেই অ্যাপল ওয়াচ ব্যবহার করা হতো।

নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ ব্যবহারকারীরা ডিসপ্লেকে স্পর্শ না করেও শুধু ওয়াচ পরিহিত হাত দিয়ে তাদের ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। ওয়াচ পরিহিত অবস্থায় হাতে দুবার তর্জনী আঙুল ও বুড়ো আঙুল একসঙ্গে ট্যাপ করে ব্যবহারকারীরা ফোন কল রিসিভ বা রিজেক্ট করা, টাইমার ঠিক করা, নোটিফিকেশন দেখা, গান প্লেব্যাক নিয়ন্ত্রণ করার মতো বিভিন্ন কাজ করতে পারবে।

ডাবল ট্যাপ ফিচারটি অ্যাপল ওয়াচের নতুন মডেলগুলোর উন্নত নিউরাল ইঞ্জিনের ব্যবহার করে কাজ করে থাকে। মেশিন লার্নিং অ্যালগরিদম দ্বারা অ্যাক্সিলেরোমিটার, জাইরোস্কোপ এবং অপটিক্যাল হার্ট সেন্সরের মতো সেন্সরগুলোর প্রাপ্ত ডাটা দিয়ে উন্নত রিডিং দিয়ে থাকে। যদিও অ্যাপল এর আগে আইফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে অনুরূপ একটি অপশন ছিল, তবে বর্তমানে চালু হওয়া ফিচারটি আরো বেশি নির্ভুল তথ্য দিতে সক্ষম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০