বাংলা সংবাদ ডেস্ক
১২ জুলাই ২০২৪, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি: নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

উজানের বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে ফের বিপৎসীমা অতিক্রম করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারাসহ সব নদনদীর পানি।

নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও হাওর এলাকায় পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বন্যার কবলে জেলার সদর, বিশ্বম্ভপুর, ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুরসহ ৬ উপজেলার দুর্গত এলাকার মানুষজন। সড়কে পানি উঠায় তাহিরপুর-বিশ্বম্ভপুর সড়কে জেলা শহরের সঙ্গে বন্ধ রয়েছে সরাসরি যোগাযোগ ব্যবস্থা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টিপাতে নদনদীর সমতল বৃদ্ধি পেয়ে নতুন করে সুরমা নদীর একাধিক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ও শহরের নবীনগর পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৫ মিলিমিটার। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সিলেট সুনামগঞ্জ অঞ্চলের উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ব‌লেন, আগা‌মী ২৪ ঘণ্টায় পা‌নি আরও বৃ‌দ্ধি পে‌তে পা‌রে। ত‌বে বড় ধর‌নের বন‌্যার কোনো আশঙ্কা নেই।

এদিকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন। দীর্ঘদিন পানিবন্দি থাকায় কর্মহীন মানবেতর জীবনযাপন করছেন সংশ্লিষ্ট নিম্ন আয়ের মানুষজন। এই অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।  আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০