৬ নভেম্বর ২০২২, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে: লর্ড কারান বিলিমোরিয়া

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে: লর্ড কারান বিলিমোরিয়া

বাংলাদেশ সফররত কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অব বার্মিংহাম এর চ্যান্সেলর লর্ড কারান বিলিমোরিয়া, সিবিই, ডিএল, এফসিএ এর সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ২১ অক্টোবর চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে লর্ড বিলিমোরিয়া বলেন, বাংলাদেশিরা অত্যন্ত সাহসী ও পরিশ্রমী।

বৃটেনের অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার পিতা লেফেটেন্যান্ট জেনারেল বিলিমোরিয়া সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানান।

তিনি বাঙালি জাতির উত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সিলেট চেম্বারে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের প্রশংসা করেন। লর্ড বিলিমোরিয়া আরো বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য অতুলনীয়। এই অপার সৌন্দর্য্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে।

সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ সিলেটে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির জন্য লর্ড বিলিমোরিয়া’র সহযোগিতা কামনা করেন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ নাহাস পাশা, মোঃ আতিক হোসেন, আবু তাহের মোঃ শোয়েব, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), দেবাংশু দাস, সরোয়ার হোসেন ছেদু, নাঈমা মাসউদ নীলা, রেবেকা সুলতানা চৌধুরী, মোঃ জিয়াউর রহমান টিটু, মুহিত চৌধুরী, তোফাজ্জল হোসেন এফসিএ, সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০