১০ জানুয়ারী ২০২৪, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগে মন্ত্রী ২ : প্রতিমন্ত্রী ১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রীসভায় সিলেটের তিনজন স্থান পেয়েছেন। সিলেটের পুরাতন ৫ মন্ত্রীর কেউই নতুন মন্ত্রী সভায় স্থান পাননি।

মন্ত্রী-প্রতিমন্ত্রী সভায় যুক্ত হওয়া তিন জনই নতুন মুখ। টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) কোঠায় পূর্ণ মন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়া সামন্ত লাল সেন দেশের বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন, পূর্ণ মন্ত্রী মো. আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বুধবার রাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হয়েছেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানতে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানালেন সরকারের এই কর্মকর্তা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিলেটের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী জানান, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে পৌঁছার রাস্তাকে আরও মসৃণ করে এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব।

সিলেটের যে তিনজন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন, এঁদের মধ্যে সামন্ত লাল সেন ও শফিকুর রহমান চৌধুরীর বাড়ি সিলেট। এ ছাড়া আব্দুস শহীদের বাড়ি মৌলভীবাজার।

আগের মন্ত্রিসভার ৫ মন্ত্রীর কেউই নতুন মন্ত্রীসভায় স্থান পাননি। তারা হলেন সিলেট-১ (নগর-সদর) আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে মাহবুব আলী ছাড়া সবাই আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০