৭ ডিসেম্বর ২০২২, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট চেম্বারে স্থাপিত ‘মুজিব কর্নার’ উদ্বোধন

সিলেট চেম্বারে স্থাপিত ‘মুজিব কর্নার’ উদ্বোধন

বিগত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যার ফলে আগের শিক্ষাবষের্র ১৪তম স্থান থেকে বাংলাদেশ ১৩তম স্থানে উঠে এসেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ১৪-১৮ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ (আইইডব্লিউ) উদযাপন উপলক্ষে জানায়, ‘আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের ওপর ‘ওপেন ডোর রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ’ শীর্ষক প্রতিবদেন অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে।’

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ৩,৩১৪ জন। স্বাধীনতার পর বাংলাদেশ ১৯৭৪-১৯৭৫ শিক্ষাবর্ষে ৪৮০ জন শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে পাঠায়।

রাষ্ট্রদূত পিটার হ্যাস বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে। যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করে যুক্তরাষ্ট্র জুড়ে তাদের কৃতিত্বের ছাপ অব্যাহত রেখেছে।’ তিনি বলেন, ‘আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নেয়ায় আমরা উচ্ছ্বসিত।’

আইইডব্লিউ-২০২২ উদযাপন উপলক্ষে মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্টে উচ্চ শিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম এবং তহবিল বা বৃত্তির সুযোগ সম্পর্কে বেশ কিছু ভার্চ্যুয়াল ও সশরীরে উপস্থিতির মাধ্যমে তথ্য প্রদান অধিবেশনের আয়োজন করেছে।

বাংলাদেশে ‘এডুকেশন ইউএসএ’ পরামর্শ কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের লিবারেল আর্টস শিক্ষার অনন্য সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করবে এবং সম্ভাব্য শিক্ষার্থীদের সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে কথা বলতে স্থানীয় উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে।বান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০