৩১ অক্টোবর ২০২২, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকরা নিউজের সোর্স প্রকাশে বাধ্য নয়

সত্যনিষ্ঠ সংবাদ

বাংলাদেশের হাইকোর্ট বলেছে, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। কোনও সাংবাদিক তার সংবাদ তথ্যের উৎস (সোর্স) কারও কাছে প্রকাশ করতে বাধ্য নয়। হাইকোর্টের এমন রায়কে সাধুবাদ জানাই। সত্যনিষ্ঠ সাংবাদিকতায় বাকস্বাধীনতা অপরিহার্য একটি বিষয়।

অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন সোর্সের মাধ্যমে সঠিক বিষয়টি সকলের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেন সাংবাদিকগণ, সেক্ষেত্রে অজস্র বাধা বিপত্তি এমনকি জীবননাশের হুমকিও পেতে হয় সাংবাদিকদের। এই সকল প্রতিকূলতা ডিঙিয়ে সাহসের সাথে সাংবাদিকগণ সত্য তথ্য উৎঘাটনে অবিচল থাকেন।

সেক্ষেত্রে নিউজের সোর্স গোপন রাখা খুবই গুরুত্বপূর্ণ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘সার্বিক দিক বিবেচনায় আমাদের মতামত হলো, সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা সাংবিধানিকভাবে এবং আইনত দুর্নীতি এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে পারবেন।’

আদালত আরও বলে, বর্তমান সময়ের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়ছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে হলুদ সাংবাদিকতা গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য নয় বলেও উল্লেখ করে হাইকোর্ট বলে, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের মনোযোগী হওয়া উচিত।’ আমরাও মনে করি গণমাধ্যমের কাজ হলো জনগণকে সজাগ করা, সমাজের প্রকৃত চিত্র জনগণের নিকট তুলে ধরা।

আমরা মনে করি আদালতের এই রায়ের ফলে বাংলাদেশের সত্যনিষ্ঠ সাংবাদিকতা আরও গতিশীল হবে। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে জনগণের আস্থা অর্জন করা যায়। সাংবাদিকগণ সাহসের সঙ্গে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবেন এটাই প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০