বাংলা সংবাদ
২৭ অক্টোবর ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কার ও নির্বাচন নিয়ে দ্রুতই একটি রোডম্যাপ ঘোষণা দিন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। গণ অভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত সরকারের ভিত্তি মূলত জনগণ। সংবিধানের ৭ অনুচ্ছেদের অধীন রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ। অনুচ্ছেদ ৪৮ অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট। সংবিধান ও দেশের আইন প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেন।

 

জনগণের ইচ্ছার প্রতিফলনরূপে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার প্রায় তিন মাস অতিবাহিত হচ্ছে। সামগ্রিক পরিস্থিতির অস্বাভাবিকতা ও অরাজকতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে যতটা মনোযোগ প্রয়োজন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটা দিতে পেরেছে বলে মনে হয় না। যদিও তিন মাস সময় এই কাজে যথেষ্ট নয়, তবু দ্রব্যমূল্য, বাজার পরিস্থিতি ও শ্রমজীবী দরিদ্র জনজীবনের দুর্দশা লাঘবে ব্যর্থতা স্পষ্ট। আশাকরি সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

 

যেকোনো রাজনৈতিক আন্দোলনের সাফল্যের পেছনেও থাকে দীর্ঘদিনের লড়াই-সংগ্রাম শেখ হাসিনা সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন নিয়মিত ছিল সেইসাথে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয় তারই প্রতিফলন ঘটে জুলাই বিপ্লবে। ফ্যাসিবাদী শাসনের পতন কেবল ৩৬ দিনের আন্দোলনেই সংঘটিত হয়েছে এমনটা ভাবাটা ঠিক নয়, তেমনই এখানে একক কৃতিত্ব কারও নেই।

 

সুষ্ঠু নির্বাচনের জন্য কাগজে-কলমে সংস্কারই যথেষ্ট নয়; সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। সরকারের পক্ষ থেকে সংস্কার ও নির্বাচন নিয়ে দ্রুতই একটি রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১০

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১১

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১২

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৩

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৪

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৫

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৬

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৭

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৮

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৯

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

২০