২১ সেপ্টেম্বর ২০২৪, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে হবে’

মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।

 

তারেক রহমান বলেন, ‘একটি কথা আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবেই যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আজকে শুধুমাত্র আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম সেসব সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যেমন অর্জন করতে হবে, সেইসঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির কথাও চিন্তা করতে হবে।

 

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় জাতি। আমি সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারলে দেশের মানুষের রাজনৈতিক মুক্তি অর্জনে সক্ষম হবো। একইসঙ্গে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হবো। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসু করতে হলে এটির সুফল পেতে হলে জনগণের মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে।-যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মদান দেশের কোটি কোটি মানুষের জন্য। দেশের জন্য। এদেশ স্বৈরাচারমুক্ত হোক, দেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০