২০ নভেম্বর ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিফা হাসপাতালের নিচে ৫৫ মিটার দীর্ঘ টানেল পাওয়া গেছে: ইসরাইল

ইসরাইল গাজার শিফা হাসপাতালের নিচে তাদের বর্ণনায় ফিলিস্তিনি জঙ্গিদের নির্মিত টানেলের ভিডিও প্রকাশ করেছে।

উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় অনেকে নিহত।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন শনিবার বলেছেন, ইসরাইল-হামাসের যুদ্ধের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা এবং পশ্চিম তীরের প্রশাসন পরিচালনা করা উচিত।

ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধ দক্ষিণ গাজায় প্রসারিত করছে। ইসরাইল শিফা হাসপাতাল খালি করতে বলার নির্দেশ দেবার খবর অস্বীকার করেছে।

জ্বালানি বহর আসার পর ফিলিস্তিনি টেলিযোগাযোগ কোম্পানি গাজায় আংশিকভাবে ফোন এবং ইন্টারনেট চালু করেছে।
ইসরাইল রবিবার একটি ভিডিও প্রকাশ করে বলেছে, গাজার শিফা হাসপাতালের নিচে তারা ফিলিস্তিনি জঙ্গিদের নির্মিত টানেল খুঁজে পেয়েছে।

হামাস যদিও স্বীকার করে যে গাজায় তাদের কয়েক শ কিলোমিটার গোপন টানেল এবং বাংকার রয়েছে, কিন্তু হাসপাতালের মত বেসামরিক স্থাপনায় তাদের কোনো টানেল নেই।

শিফা-তে অভিযানের পর ইসরাইলি সেনা বলছে, তাদের প্রকৌশলীরা সেখানে ১০ মিটার গভীর এবং ৫৫ মিটার দীর্ঘ টানেল খুঁজে পেয়েছে।

ভিডিওসহ এক সেনা বিবৃতিতে বলা হয়, হামাস জঙ্গিরা ইসরাইলি সেনাদের হামাসের কমান্ড সেন্টার এবং অন্যান্য জিনিসে প্রবেশ থেকে ঠেকাতে ঐ ধরণের দরজা ব্যবহার করে। ঐ ভিডিওতে একটি কংক্রিটের ছাদওয়ালা সরু রাস্তা দেখানো হয়, যার শেষে রয়েছে একটি ধুসর রঙের দরজা।

গাজার শিফা হাসপাতাল থেকে অন্তত ৩১টি প্রিম্যাচিউর শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই নবজাত শিশুদেরকে মিশরের চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হবে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক্স-এ (সাবেক টুইটার) বলছে, “আজ পিআরসিএসের জরুরী চিকিৎসা সেবা দলগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কেন্দ্রের (ওসিএইচএ) সঙ্গে সমন্বিত উদ্যোগে সফলভাবে ৩১টি প্রিম্যাচিউর শিশুকে” হাসপাতাল থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।

হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে গত সপ্তাহে ইসরাইলি বাহিনী এই হাসপাতালে হামলা চালায়।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

শনিবার বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের একটি দল সরেজমিনে শিফা হাসপাতাল পরিদর্শন করে জানায়, সেখানে প্রায় ৩২টি শিশু রয়েছে যাদের সেবা প্রয়োজন।

দলটি হাসপাতালে এক ঘণ্টা সময় ব্যয় করে জানায়, “এক সময় যেটি ছিল গাজার সবচেয়ে বড়, সবচেয়ে আধুনিক ও সবচেয়ে ভালো উপকরণ ও সরঞ্জামে সজ্জিত হাসপাতাল” তা আজ এক “মৃত্যুপুরী”।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০