বাংলা সংবাদ ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। তিনি বলেন, ইতোপূর্বে শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার মত এবার তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে সরকার।

 

আজ ১০ মার্চ মঙ্গলবার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারসহ উর্ধতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

 

 

তারা দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ বেশকিছু পরিকল্পনা মন্ত্রীর কাছে পেশ করেন। শিক্ষামন্ত্রী দক্ষ জাতি গঠনের তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

 

 

 

 

উল্লেখ্য, ড. এহসানুল হক মিলন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) এর পরিচালক হিসেবে এক বছর নেতৃত্ব দিয়েছেন। তাঁর দায়িত্বকালে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে পেশাভিত্তিক দক্ষতা অর্জনে বিভিন্ন পরিকল্পনা ও কারিকুলাম প্রবর্তন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

 

 

মতবিনিময়কালে তাঁরা দেশে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা অর্জন এবং শিক্ষা জীবন শেষে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনার শুরুতে ইউসিএসআই ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়।

 

 

কর্ম ব্যস্ততার মধ্যে সময় দেয়া এবং ধৈর্যসহকারে বক্তব্যে শোনার জন্য মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। দক্ষ জাতি গঠনে মন্ত্রীর পরিকল্পনা ও যে কোন উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আশা করেন আগের মেয়াদে শিক্ষাঙ্গন নকলমুক্ত করতে ড. এহসানুল হক মিলন যেভাবে সফল হয়েছেন তেমনিভাবে এই মেয়াদে দক্ষ জাতি গঠনের কাজেও শিক্ষামন্ত্রী সফল হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০