১০ জুন ২০২৪, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লড়াই করেও বাংলাদেশের হার, সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

টি-২০ বিশ্বকাপের নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে সহজ লক্ষ্য তাড়া করেও হেরেছে বাংলাদেশ। আর এই জয়ে সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

 

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১১৩ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে টাইগাররা। বাংলাদেশের হার ৪ রানে।

 

এদিন বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদাকে দুই বলে টানা দুটি চার হাঁকান তামিম। তবে তার করা ওভারের শেষ বলে উইকেটের পিছে ধরা পড়েন এ ওপেনার।

 

শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন শান্ত ও লিটন দাস। পাওয়ার প্লে-র বাকি অংশ নির্বিঘ্নে কাটান দুজন। তবে পাওয়ার প্লে শেষ হতেই ছন্দপতন। কেশব মহারাজের প্রথম বলেই আউট হন ৯ রান করা লিটন। সাকিবও আজ ৩ রানের বেশি করতে পারেননি।

 

শান্ত প্রতিরোধের আশা দেখালেও হতাশ করে ফিরেছেন। ২৩ বল খেলে মাত্র ১৪ রান করেন তিনি। ৫০ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। পরে হৃদয় ফিরে গেলেও জাকের ও মাহমুদুল্লাহ হাল ধরেন দলের। কিন্তু শেষ ওভারে তারাও নাটকীয়ভাবে সাজঘরের পথ ধরেন। আর এতে করেই শেষমেষ ৪ রানে হারে বাংলাদেশ।

 

এর আগে আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তানজিম হাসান সাকিবের করা প্রথম ৫ বল থেকে ১১ রান নেন কুইন্টন ডি কক। তবে মুখোমুখি প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার রেজা হেনড্রিকস।

 

নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার ডি কককে ফেরান সাকিব। এই উইকেটকিপার ব্যাটার করেন ১৮ রান। সাকিবের তৃতীয় শিকারে পরিণত হওয়া ট্রিস্টান স্টাবস ডাক মারেন। এর আগে তাসকিনের বলে ৪ রানে বোল্ড হন মার্করাম।

 

মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। দুজনে গড়েন ৭৯ রানের জুটি। তাদের ব্যাটে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা।

 

নিজের শেষ ওভারে আক্রমণে এসে বিপদজনক ক্লাসেনকে বোল্ড করেন তাসকিন। এ প্রোটিয়া ব্যাটার দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। মিলার করেন ২৯ রান। বাংলাদেশের হয়ে তানজিম তিনটি, তাসকিন দুটি ও রিশাদ একটি উইকেট নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০