১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে নতুন বছরে মাসের শুরুতে প্রথম ১২ দিনে ৯১ কোটি ৫৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা বাংলাদেশী টাকায় ডলার প্রতি ১১০ টাকা ধরে ১০ হাজার ৭৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন মাস শেষে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে যদি এই ধারা অব্যাহত থাকে।
১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার বা ২১ হাজার ৮০০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে বিদায়ি মাস ডিসেম্বরে। যা আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বাড়ে ২৯ কোটি ডলার। ২০২২ সালের ডিসেম্বরে এর পরিমান ছিল ১৭০ কোটি ডলার।
২০২৩ সালের পুরো বছর জুড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৯২ কোটি ডলার যা ২ দশমিক ৮৭ শতাংশ বেশি ছিল ২০২২ সালের চেয়ে। ২০২২ সালে ছিল ২ হাজার ১২৯ কোটি ডলার।
সংশ্লিষ্টদের মতে, হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে ২০২০ সালে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স আসে । অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। এবং এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২২-২৩ অর্থবছরে প্রবাসীদের পাঠানো ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলার।
মন্তব্য করুন