১০ ফেব্রুয়ারী ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুনা খান: এবার ‘নো মেকআপ’ লুকে ভাইরাল

ছবিতে রুনাকে দেখা গেছে, টি শার্টে। চুলগুলো ছেড়ে মুচকি হাসিতে আয়নার দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী।

দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে।

৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে। এবার ফের ভক্তদের চমকে দিলেন রুনা।

ইন্টারনেট দুনিয়ায় কখনো শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনো সাহসী পোশাকে উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। এসবের মাঝেই এবার ‘নো মেকআপ’ লুকে দেখা মিলল রুনার। অভিনেত্রীদের মাঝে এই ট্রেন্ডটা বেশ জনপ্রিয়।

রুনা খান

বলিউড, টলিউড থেকে ঢালিউডের অনেক তারকাকেই গা ভাসাতে দেখা গেছে এই ট্রেন্ডে। এবার তাদেরই স্রোতে গা ভাসালেন রুনা খান। নিজবাড়িতেই আয়নার সামনে দাঁড়িয়ে ‘নো মেকআপ’ লুকে মিরর সেলফি তুলেছেন অভিনেত্রী। যা দেখে রীতিমতো অবাকই হয়েছেন ভক্তরা।

ফেসবুকে সেই ছবি প্রকাশ করে রুনা লিখেছেন, যে জীবন ঘরের। যে জীবন প্রেমের। হ্যাশট্যাগে জানিয়েছেন, নো মেকআপ। নো ফিল্টার।

ছবিতে রুনাকে দেখা গেছে, টি শার্টে। চুলগুলো ছেড়ে মুচকি হাসিতে আয়নার দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী।

কয়েকদিন আগেই রাজধানীতে ‘খাদি ফ্যাশন উইক’ মাতিয়েছেন রুনা খান। যেখানে প্রথমবারের মতো র‌্যাম্পে হেটেছেন অভিনেত্রী। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১০

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১১

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১২

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৩

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৪

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৫

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

১৬

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

১৭

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

১৯

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

২০