বাংলা সংবাদ ডেস্ক
৩ মার্চ ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা হাজার বিশেকের বেশি। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও চীনের ম্যাচে ছয় হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান মঞ্চের অভিষেক ম্যাচের স্বাক্ষী হয়েছেন কয়েক হাজার বাংলাদেশি প্রবাসীও। চীনের বিপক্ষে শেষ পর্যন্ত বীরের মতো লড়াই করে ২-০ গোলে হেরেছে বাংলার বাঘিনীরা।

 

 

স্কোরবোর্ড বলছে চীন জিতেছে।ভালো ফুটবল খেলেই জিতেছে। কিন্তু বাংলাদেশও একেবারে ছেড়ে কথা বলেনি। সামর্থ্যের সবটুকু দিয়েই লড়াই করেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭তম চীনের বিপক্ষে ১১২ তম বাংলাদেশের ম্যাচে ফল কী হতে পারে সেটা তো বোঝাই যায়। ফলটা বিশেষজ্ঞদের প্রত্যাশামতো হলেও বাংলাদেশ দলেরও তৃপ্তির জায়গা আছে।

 

 

 

মেয়েদের এশিয়ান কাপে ৯ বারের চ্যাম্পিয়ন চীন তাদের সর্বশেষ ১০ ম্যাচে ২৬ গোল করেছে। অর্থাৎ ম্যাচপ্রতি ২.৬ টি করে গোল করেছে চীন। সেখানে র‍্যাঙ্কিংয়ে যোজন ব্যবধানে পিছিয়ে থেকেও বাংলাদেশ হজম করেছে মাত্র দুই গোল। প্রথমার্ধে ৪৪ ও ৪৬ মিনিটে গোল দুটি হজম করে। দ্বিতীয়ার্ধে গোল হজম না করাটা তো এক অর্থে বাংলাদেশের জন্য মনস্তাত্ত্বিক জয়ই।

ম্যাচের ১৪ মিনিটে ঋতুপর্ণার বাঁ পায়ের দুরপাল্লার শট জালে পৌঁছালে হয়তো আরও বেশি তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেও দুরপাল্লার শট নিয়ে গোলের চেষ্টা করেন ঋতুপর্ণা। ম্যাচে বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। গোল হজমের দুটি মুহূর্ত ছাড়া এই কাজে পুরো ম্যাচে বাংলাদেশকে সফল বলাই যায়। ৪৪ মিনিটে চীনের হয়ে গোল করেন ওয়াং সুয়াং। ৪৬ মিনিটে গোলটি ঝ্যাং রুইয়ের।এরপর আর কোন গোলের দেখা পায়নি কেউ।

‘বি’ গ্রুপ থেকে এই জয়ে ১ ম্যাচে ৩ পয়েন্ট পেল চীন (‍+২)। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা উত্তর কোরিয়া (‍+৩) গোল ব্যবধানে চীনের সঙ্গে এগিয়ে। ১ ম্যাচে শূন্য পয়েন্ট পাওয়া বাংলাদেশ (–২) তৃতীয়। সমান ম্যাচে শূন্য পয়েন্ট পাওয়া উজবেকিস্তান (–৩) চতুর্থ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০