বাংলা সংবাদ ডেস্ক
২ জুলাই ২০২৪, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেকোনো মুহূর্তে ঘটবে মহাজাগতিক বিস্ফোরণ

বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। গত আট দশক পর ফের নক্ষত্র বিস্ফোরণের ঘটনা দেখতে চলেছে বিশ্ববাসী। এখন থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে যেকোনো ‘টি করোনাই বোরিয়ালিস’ নামক নক্ষত্রটি বিস্ফোরিত হতে পারে।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

প্রতিবেদনে নাসা জানিয়েছে, ‘টি করোনাই বোরিয়ালিস’ নামক নক্ষত্রটি ‘করোনা বোরিয়ালিস’ নামক নক্ষত্রমণ্ডলে অবস্থিত। নক্ষত্রটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, যখন এ ধরনের নক্ষত্র বিস্ফোরিত হয়, এর ১৩ মাস আগে তার উজ্জ্বলতা সামান্য কমে যায়। ২০২৩ সালের মে মাসে এর উজ্জ্বলতা হঠাৎ কমে গেছে, তাই বিজ্ঞানীরা ধারণা করছে শিগগিরই নক্ষত্রটি বিস্ফোরিত হতে চলেছে। বর্তমানে ‘টি করোনাই বোরিয়ালিস’ নক্ষত্রে ১০ মাত্রায় নিভু নিভু হয়ে জ্বলছে, যা শুধুমাত্র একটি ছোট টেলিস্কোপ ব্যবহার করে দেখা যায়।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) জানিয়েছে, ১২১৭ সাল থেকে এমন ধরনের নক্ষত্রের বিস্ফোরণ নথিভুক্ত করা হচ্ছে। ১৮৬৬ ও ১৯৪৭ সালে সবচেয়ে বড় ধরনের বিস্ফোরণ রেকর্ড করা হয়েছিল।

সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আওদেহ বলেন, বিস্ফোরণের সময় ‘টি করোনাই বোরিয়ালিস’ নক্ষত্রের উজ্জ্বলতায় দ্রুত পরিবর্তন ঘটবে, যাকে নোভা বলা হয়। তবে নক্ষত্রটি প্রতি কয়েক দশক পর পর বিস্ফোরিত হয় বলে একে পুনরাবৃত্ত নোভা বলে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের আগ মুহূর্তে নক্ষত্রটি ভীষণ উজ্জ্বলভাবে জ্বলে উঠবে এবং কয়েক ঘণ্টার জন্য এটি নর্থ স্টারের মতো প্রজ্বলিত দেখাবে। নর্থ স্টারটি উর্সা মাইনর নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।

আইএসি পরিচালক বলেন, ব্যাপকমাত্রায় উজ্জ্বলতার কারণে নক্ষত্রটির বিরল ওই বিস্ফোরণ পৃথিবীবাসী খালি চোখে দেখতে পাবে। এমনকি দূষিত বায়ুর শহরগুলো থেকেও তা দেখা যাবে। বিস্ফোরণটি প্রায় ১২ ঘণ্টা স্থায়ী হবে। এরপরে এর উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকবে এবং এরপর বিবর্ণ ও ধূসর হয়ে যাবে। যা এক সপ্তাহ আকাশে নক্ষত্রটি দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০