বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১০ জানুয়ারী ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের টাকা পাঠানোর নিয়মে পরিবর্তন

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ক্যাশের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে নতুন রেমিট্যান্স ট্যাক্স কার্যকর হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, ক্যাশ, চেক অথবা মানি অর্ডারের মাধ্যমে বিদেশে টাকা পাঠালে প্রেরককে অতিরিক্ত ১ শতাংশ ট্যাক্স দিতে হবে।

 

নতুন ট্যাক্স কার্যকরের খবরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। বিশেষ করে যারা নিয়মিত পরিবার-পরিজনের জন্য ক্যাশের মাধ্যমে টাকা পাঠান, তাদের জন্য এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মানি ট্রান্সফার ব্যবসায়ীরা জানান, এই ট্যাক্স মূলত ক্যাশ-ভিত্তিক ট্রান্সফারের ওপর প্রযোজ্য। তবে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড অথবা ডিজিটাল পদ্ধতিতে টাকা পাঠালে অধিকাংশ ক্ষেত্রে এই ট্যাক্স প্রযোজ্য নয়। ফলে প্রবাসীদের এখন ডিজিটাল ও ব্যাংক-নির্ভর ট্রান্সফারের দিকে ঝুঁকতে উৎসাহিত করা হচ্ছে।

 

 

বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। অর্থনীতিবিদদের মতে, নতুন এই ট্যাক্স সরাসরি রেমিট্যান্স প্রবাহ কমাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও, টাকা পাঠানোর পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।
বিশেষজ্ঞরা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন নিয়ম সম্পর্কে সচেতন হয়ে আইনসম্মত ও স্বচ্ছ উপায়ে টাকা পাঠাতে। এতে অতিরিক্ত খরচ যেমন এড়ানো যাবে, তেমনি ভবিষ্যতে কোনো ধরনের জটিলতাও কমবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০