বাংলা সংবাদ ডেস্ক
১২ জুলাই ২০২৪, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহজাবীন চৌধুরীর স্বপ্নপূরণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর।

নতুন খবর হলো, অবসর কাটাতে এই মুহূর্তে মার্কিন মুলুকে অবস্থান করছেন অভিনেত্রী। আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের দিচ্ছেন নিয়মিত আপডেট।

মেহজাবীনের স্বপ্ন ছিল তিনি নায়াগ্রা জলপ্রপাতাতে ঘুরতে যাবেন। এবার এ অভিনেত্রীর সে স্বপ্ন পূরণ হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে খুব হাসিখুশি মেজাজে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।

ছবিতে দেখা যায়, মেহজাবীনকে সাদা প্যান্ট নীল লুরেক্স স্লিম নিট শার্টে বেশ স্টাইলিশ লাগছে। লো মেকআপ লুকে ধরা পড়েছে মেহজাবীনের স্নিগ্ধতা।

এদিকে খোলা চুলে চোখে রোদ চশমায় অভিনেত্রীর মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে। পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।

আসিফ খান নামে আরেক ভক্তের ভাষ্য, নাইস পিক মেহজাবিন আপু, তোমার পরবর্তী নাটকটি দেখার অপেক্ষায় আর তোমাকে যত দেখি ততই ভালো লাগে।

আরেকজন হাসির ছলে লিখেছেন, দেশে এতো এতো সুন্দর মেয়ে আছে সেটা তারা বিদেশ সফরে না গেলে বোঝা যায় না। বিশেষ করে ইউরোপে।

এদিকে, গত ১৯ এপ্রিল নিজের জন্মদিনে সুখবর দেন মেহজাবীন। জানান, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। সিনেমায় তার পাশাপাশি নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে অভিনয় করেছেন। সব ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রসঙ্গত, মেহজাবীন চৌধুরী তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এরপর দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে। আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০