২১ জুন ২০২২, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সুনামগঞ্জ জেলা সোসাইটির নতুন কমিটি গঠন

রবিবার (২২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকার মিশিগানের হ্যামট্রামিক শহরের মদিনা রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা সোসাইটির নতুন কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ঠ মুরব্বি হাজী আব্দুস সামাদ ও পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার ।

সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল হক, আব্দুল মালিক, হাজী আব্দুল আলীম, অধ্যাপক নজরুল ইসলাম, সৈয়দ মহি উদ্দিন, শাহ সেবুল আহমদ, শামসুল হুদা পাশা, জাইক উদ্দিন, ইয়ান উদ্দিন, গকুল তালুকদার, মোহাম্মদ মুতালিব, জুবায়ের আহমদ, হারুন মিয়া, অপু মিয়া, মোহাম্মদ এনামুল হক, শাহ সাদেক আহমদ, সাব্বির আহমদ, জাকির হোসান, মোহিন আহমদ, মোহাম্মদ মোমেন, মোহাম্মদ মসুদ আহমদসহ প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার জনাব অধ্যাপক নজরুল ইসলাম সুনামগঞ্জ জেলা সোসাইটি মিশিগান, যুক্তরাষ্ট্রের আংশিক নতুন কমিটি ঘোষনা করেন।

নতুন কমিটিতে সভাপতি মোহাম্মদ মুতালিব, সহ- সভাপতি শামসুল হুদা পাশা, সহ-সভাপতি জাইক উদ্দিন, সহ- সভাপতি গকুল তালুকদার, সহ-সভাপতি ইয়ান উদ্দিন, সাধারন সম্পাদক মৃদুল কান্তি সরকার, যুগ্ম সাধারন সম্পাদক ইজাজুল হোসাইন,
যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক মান্না কে দাশ,
প্রচার সম্পাদক অপু মিয়া, সহ- প্রচার সম্পাদক জাকির হোসেন,
কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক,
ক্রীড়া সম্পাদক শুয়েব আহমদ,
ধর্ম সম্পাদক হারুন মিয়া,
সহ- ধর্ম সম্পাদক সুমন কে দাশ,
প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মসুদ আহমদ হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

তবে আগামী দুসপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সভার শুরুতে হাজী আব্দুস সামাদের পরিচালনায়
সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যা দুর্গতদের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, নতুন কমিটি সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা দুর্গতদের জন্য তহবিল গঠন করা হয় এবং যত সম্ভব টাকা গুলো বাংলাদেশে পাঠায়ে দিয়ে হবে বলে জানানো হয়।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মুতালিব বলেন, “আমাকে আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আমরা যথাযত ভাবে পালনের জন্য যথা সাধ্য চেষ্ঠা করবো।”

নতুন কমিটির সাধারন সম্পাদক মৃদুল কান্তি বলেন, “আমাদের কাজ হবে মানুষের সেবা করা এবং আমরা এমন কিছু করতে চাই যার মাধ্যমে মানুষের হ্রদয়ে আমরা জায়গা করতে পারি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০