২৭ অগাস্ট ২০২২, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ‘ন্যাশনাল ডগ ডে’ পালিত

শুক্রবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ‘ন্যাশনাল ডগ ডে’ (জাতীয় কুকুর দিবস) পালিত হয়েছে।

প্রাথমিকভাবে ২০০৪ সালের ২৬ আগস্ট পোষা প্রাণীদের নিয়ে কাজ করা আইনজীবী কলিন পেইজ দিবসটি উদযাপন করেন। তখন থেকে দিনটি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে কুকুর দিবস হিসেবে পালিত হচ্ছে।

তিনি এই দিনটিকে বেছে নেন কারণ  ২০০৪ সালের এই দিনে তার বয়স ১০ বছর পূর্ণ হয় এবং তখন তার বাড়িতে পোষার জন্য একটি কুকুর আনা হয়।

দিবসটির তাৎপর্য হলো আশ্রয়কেন্দ্রে কুকুরের সংখ্যা বৃদ্ধি করা, কুকুর পালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কুকুরকে দত্তক গ্রহণে উৎসাহিত করা।

দ্য হিউম্যান সোসাইটি অফ ইউনাইটেড স্টেটস এবং ওয়েস্ট কোস্ট ল্যাব্রাডর রিট্রিভার রেসকিউ সংস্থা দুটি দিবসটি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।  

তারা সারা বছর জুড়ে গৃহহীন কুকুর উদ্ধার করে এবং যারা পোষার জন্য কুকুর খুঁজে তাদেরকে দত্তক দিয়ে থাকে।

কাউন্সেলিং টুডে অনুসারে পোষা কুকুর তার মালিককে মানসিক প্রশান্তি দিয়ে থাকে। তাছাড়া অনেকে পোষা প্রাণীর কাছ থেকে সান্ত্বনা পেয়ে থাকে।

যদিও কুকুররা কথার মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না, যে কোনো জাতের কুকুর তাদের সাহচর্যের মাধ্যমে স্নেহ ও উষ্ণতা প্রদান করতে পারে।

কুকুর সবসময় তাদের মালিকদের সাথে অতিরিক্ত সময় কাটাতে পছন্দ করে। এজন্য কুকুরকে ৩০ মিনিটের জন্য কুকুর-বান্ধব সমুদ্র সৈকত অথবা স্থানীয় কুকুর পার্কে হাঁটতে নেওয়া যেতে পারে।

২০২২ সালের কুকুরের সেরা ১০টি নাম হচ্ছে: লুনা, বেল্লা, চার্লি, কুপার, লুসি, মাক্স, ডেইজি, বেইলী, মিলো এবং সাডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০