বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানব মস্তিষ্কে মিললো বিস্ময়কর মাত্রার প্লাস্টিক

মানব মস্তিষ্কে বিস্ময়কর মাত্রার প্লাস্টিক পাওয়া গেছে। ২০২৪ সালের গোড়ার দিকে ময়নাতদন্তে মানব মস্তিষ্কের নমুনাগুলোতে যত প্লাস্টিককণা পাওয়া গেছে, তা আট বছর আগে সংগৃহীত নমুনার তুলনায় ঢের বেশি। একটি জার্নালে প্রকাশ হতে যাওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

গবেষণার প্রধান লেখক আলবুকার্কের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেন বলেছেন, ‘আমরা স্বাভাবিক ব্যক্তির মস্তিষ্কের টিস্যুতে প্রতি গ্রামে ৪ হাজার ৮০০ মাইক্রোগ্রাম প্লাস্টিক পেয়েছি। এটি মস্তিষ্কের মোট ওজনের শূন্য দশমিক ৫ শতাংশ। এটি ২০১৬ সালের ময়নাতদন্তে মস্তিষ্কে পাওয়া প্লাস্টিকের নমুনার তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এর মানে হলো, আমাদের মস্তিষ্কের ৯৯.৫ শতাংশ মস্তিষ্ক এবং বাকিটা প্লাস্টিক।’ ৪৫ থেকে ৫০ বছর বয়সীদের ওপর এ গবেষণা চালানো হয়েছে।

 

তবে নিউ জার্সির পিসকাটাওয়ের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি ও টক্সিকোলজির সহযোগী অধ্যাপক ফোবি স্ট্যাপলটন বলেন, ‘এই বৃদ্ধি শুধু পরিমাণে দৃশ্যমান এবং মস্তিষ্কের ক্ষতি সম্পর্কে তা কোনো তথ্য প্রদান করে না।’ তিনি বলেন, এটি স্পষ্ট নয় যে এই প্লাস্টিক কণাগুলো তরল অথবা তা মস্তিষ্কে প্রবেশ করে এবং ছেড়ে যায় কিনা, নাকি তারা স্নায়বিক টিস্যুতে সংগ্রহ করে এবং রোগের কারণ হয়। কোষের সঙ্গে কণাগুলো কীভাবে মিথস্ক্রিয়া করতে পারে এবং এর কোনো বিষাক্ত ফলাফল আছে কিনা, তা বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন। মানব দেহের কিডনি ও লিভারের নমুনার তুলনায় মস্তিষ্কে ৭ থেকে ৩০ শতাংশ বেশি প্লাস্টিক কণা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১০

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১১

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৩

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৫

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৬

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৭

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

২০