১ অক্টোবর ২০২২, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বীনি শিক্ষা বিস্তারে নিয়োজিত থাকতে চান মাওলানা আতিকুর

দ্বীনি শিক্ষা বিস্তারে নিয়োজিত থাকতে চান মাওলানা আতিকুর

ইমাম শব্দের অর্থ পথপ্রদর্শক, নেতা ও পরিচালক। রাসুলুল্লাহ (সা.) ছিলেন ইসলামের প্রথম ইমাম। তাঁর পরে খোলাফায়ে রাশেদিন ইমামতির গুরু দায়িত্ব পালন করেছেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের ক্ষেত্রে ইমামকে পূর্ণ এখতিয়ার দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাঁর জন্য বিশেষ অবস্থান নির্ধারণ করা হয়েছে। সমাজে তারা ইসলামের সৌন্দর্য সঠিকভাবে মানুষের মাঝে উপস্থাপন করে অসামান্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁদেরই একজন মাওলানা মোহাম্মাদ আতিকুর রহমান। তিনি একধারে ইসলামী চিন্তাবিদ, শিক্ষক এবং ইমাম।

মাওলানা মোহাম্মাদ আতিকুর রহমান সিলেটের গোলাপগঞ্জের শেখপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা কুতুব আলি এবং মাতা জোবাইদা বেগম। উভয়ই পরলোকগত। তিনি তিন মেয়ে ও দুই পুত্রের জনক। বড় মেয়ে বিবাহিত। বড় ছেলে এবং মেজো মেয়ে মিশিগান ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। বাকিরা ছোট। মাওলানা আতিক সিলেট আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করে সিলেট মদনমোহন কলেজে ভর্তি হন। এখানে ডিগ্রী পাশ করেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।

তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৯০ সালে বিয়ানীবাজার কামিল মাদ্রাসার শিক্ষকতার মধ্যদিয়ে। ২০১২ সাল পর্যন্ত ফুলবাড়িয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন। আমেরিকাতে আসেন ২০১৩ সালে। মিশিগানে আসার পর তাঁর কর্মজীবন শুরু হয় বায়তুল ইসলাম মসজিদে ইমামতির মধ্য দিয়ে যেখানে ছিলেন প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে। বর্তমানে কর্মরত আছেন আল কুরআন একাডেমি অফ মিশিগানের ভাইস প্রিন্সিপাল হিসেবে। কর্মক্ষেত্রে তিনি অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। মিশিগানে এই সম্মাননার জন্য বায়তুল ইসলাম মসজিদ ও আল কুরআন একাডেমি অফ মিশিগান কর্তৃপক্ষের নিকট তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিয়ানীবাজার মাদ্রাসায় থাকাকালীন তিনি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। একই সাথে উক্ত মাদ্রাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কারস্বরূপ গোল্ড মেডেল অর্জন করে। ফুলবাড়ী আজিজিয়া আলিয়া মাদ্রাসায় থাকাকালীন সেটিও উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পায়। আমেরিকাতেও পেয়েছেন সম্মাননা। শিক্ষক হিসেবে বিশেষ অবদানের জন্য চলতি বছরে মিশিগান আল কোরআন একাডেমী তাকে পুরস্কৃত করেছে। অর্থাৎ কর্মজীবনে তিনি অত্যন্ত সফল একজন ব্যক্তি। তিনি পিতা-মাতা ও শিক্ষকদের দোয়া ও সহযোগিতা সবসময় অনুপ্রেরণা মনে করেন।

২০১২ সালের কথা। বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও স্টেট ডিপার্টমেন্টের সহকারী সেক্রেটারি মিঃ রবার্ট ও ব্লাক বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সফরের অংশ হিসেবে ফুলবাড়িয়া আজিজিয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শনে এসেছিলেন তখন সেখানে তিনি উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন । এ কথা স্মরণ করে তিনি বলেন “এখনও ড্যান মজিনাকে বাংলাদেশের মানুষ স্মরণ করে তার অসামান্য অবদানের জন্য। তিনি প্রত্যন্ত অঞ্চলে যেতেন এবং প্রান্তিক মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। তখন সিলেটে শিক্ষার উন্নয়নে স্টেট ডিপার্টমেন্ট থেকে অনেক ভূমিকা নেয়া হয়েছে। আমরা এখনও তাকে স্মরণ করি।” মিশিগানে বাংলাদেশী কমিউনিটিতে ইসলামের খেদমত করার সুযোগ পেয়েছেন বলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন “আমরা যেন আমাদের সংস্কৃতি ও ইসলামের শিক্ষা কমিউনিটিতে ছড়িয়ে দিতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। এটি আমার চাওয়া।

মাওলানা মোহাম্মাদ আতিকুর রহমান
মাওলানা মোহাম্মাদ আতিকুর রহমান

” ইমামতি পেশায় আসতে ইংরেজি ভালোভাবে আয়ত্ত করতে হবে বলে তিনি মনে করেন। তিনি মতামত দেন “কুরআন হাদিসের আলোকে জ্ঞান অর্জন করতে হবে যাতে আমরা দুনিয়াব্যাপী ইসলামের সৌন্দর্যকে ভালোভাবে উপস্থাপন করতে পারি, ইসলামের সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলতে পারি। একজন যোগ্য ইমাম হতে হলে তাফসিরের কিতাব অধ্যয়নসহ ব্যক্তিগঠন বিষয়ক বই পুস্তক বেশি বেশি অধ্যয়ন করাও জরুরি। মুসল্লিদের একটি নির্দিষ্ট সময়ে নামাজের মাসআলা-মাসায়েল শেখানো, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখানো, নামাজের শুদ্ধ পদ্ধতি দেখানো, হালাল-হারাম সম্পর্কে অবহিত করাও ইমামের অন্যতম দায়িত্ব।”

শিক্ষকদের তিনি চলার পথের অনুপ্রেরণা মনে করেন। এ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “ শিক্ষকরা আমার অনুপ্রেরণার মূল উৎস। তাদের একজন আব্দুল মুক্তাদির, যিনি বিগত হয়েছেন। এছাড়া আমার প্রিয় শিক্ষক আবদুল আজিজ শিক্ষাজীবনে আমাকে অনেক উৎসাহিত করেছেন।”

ইমামতি পরিচালনায় মসজিদ কমিটির চাপ অনুভব করেন কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, “ ইমামতির পরিচালনায় মসজিদ কমিটি দ্বারা প্রভাবিত হওয়াটা স্বাভাবিক। তবে আমেরিকাতেই সমস্যাটা অনেক কম অনুভব করি। যারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, আমার অনুরোধ থাকবে ইসলামের স্বার্থে, ইসলামের যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করা।”

ইসলামিক স্কলারদের মধ্যে তিনি অনেকেরই ভালো লাগার কথা বলেন। এদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার মুসলিম চিন্তাবিদ ও ইসলাম বিষয়ক গবেষক আহমেদ দিদাত, মক্কার প্রধান মসজিদ আল হারামের ইমাম, আব্দুল রহমান আল সুদাইস, বিখ্যাত ইসলামী চিন্তাবিদ কামাল উদ্দিন জাফরী অন্যতম। একজন শিক্ষক ও ইমাম হিসেবে তিনি মনে করেন আদর্শ সন্তান গড়ার জন্য শিক্ষক এর পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “আমাদের ইসলামে আছে, মা হল সন্তানের পাঠশালা। আধুনিক শিক্ষা একই কথা বলে। শিক্ষকের সাথে যদি আমরা অভিভাবকেরা সহযোগিতা করি, সেটি আদর্শ সন্তান গঠনে প্রভাবক হিসেবে কাজ করবে। পাশাপাশি বাচ্চাদের নৈতিক শিক্ষা প্রদান জরুরী।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমি যে কয়দিন বেঁচে থাকবো ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো। মানুষকে ইসলাম সম্পর্কে ভালোভাবে বোঝানো ও ইসলামের দাওয়াত প্রদান করা হবে আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আনন্দ-উৎসবে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১০

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১১

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১২

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৩

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৪

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৫

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৬

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৭

আনন্দঘরে বিপুল আনন্দ

১৮

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০