১৪ জুন ২০২২, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু বাড়ছে

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এমনকি তুলনামুলকভাবে কম অভিবাসন প্রত্যাশী লোকজন ও শরণার্থী বিপজ্জনক ওই পথে যাত্রা করলেও থেমে নেই মৃত্যুর মিছিল।

ভয়েস অফ আমেরিকা বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১৫ সালে অভিবাসন সংকট চরমে পৌঁছেছিল, সে সময়ে প্রায় দশ লাখেরও বেশি উদ্বাস্তু এবং অভিবাসন প্রত্যাশী লোকজন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়েছিল। ২০২১ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১২৩,৩০০-এ। তবে, জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, গত বছর সমুদ্র পথে পার হতে গিয়ে ৩,২০০ জনের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে, যা ২০১৮ সালে রেকর্ডকৃত মৃত্যুর চেয়ে প্রায় ১,০০০ জন বেশি।

সমুদ্রে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা ছাড়াও, ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, সাহারা মরুভূমি এবং প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মধ্য দিয়ে স্থল পথে আরও বেশি সংখ্যক মানুষ মারা যেতে পারে বা নিখোঁজ হতে পারে।

তিনি বলেন, মৃত্যু এবং দূর্ব্যবহারের ঘটনাগুলি ঘটছে সাধারণত ইত্রিয়া, সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া, সুদান লিবিয়াসহ দেশান্তরী মানুষের উৎস এবং গন্তব্যের দেশগুলিতে।

মান্টু বলেন, “ইউএনএইচসিআর ক্রমাগত ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং বিপদের সম্মুখীন হওয়া উদ্বাস্তু এবং অভিবাসন প্রত্যাশীদের এই বিপদজনক যাত্রাপথে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে আসছে। ভুক্তভোগীদের মধ্যে অনেকেই আছেন, যারা সংঘর্ষ, সহিংসতা এবং নিপীড়ন থেকে পালিয়ে বেড়াচ্ছেন।”

মান্টু বলেছেন, উদ্বাস্তু এবং অভিবাসন প্রত্যাশীদের কাছে চোরাকারবারীদের উপর নির্ভর করা ছাড়া আর কোন বিকল্প নেই । তিনি বলেছেন, তারা সাহারা মরুভূমির মধ্য দিয়ে স্থলপথে কিংবা লিবিয়া এবং তিউনিসিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি বা মাল্টার দিকে যে পথেই যাক না কেন, তারা চোরাকারবারীদের কাছ থেকে দূর্ব্যবহারের বড় রকমের ঝুঁকির সম্মুখীন হয়।

“প্রতি বছর, হাজার হাজার মানুষ সমুদ্রে মারা যায় কিংবা নিখোঁজ হয়, যাদের কোন চিহ্নই আর থাকেনা”।

মৃত্যুযাত্রা রোধ করতে, বিপজ্জনক যাত্রার বিকল্প খুঁজতে এবং মানব পাচার রোধ করতে বৃহত্তর পদক্ষেপের আহ্বান জানাচ্ছে ইউএনএইচসিআর। সংস্থাটি আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজনে মানবিক সহায়তা বৃদ্ধি এবং সমাধানের আহ্বান জানিয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০