বাংলা সংবাদ ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সময় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে।

 

 

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক ভ্রমণসংক্রান্ত বিশেষ বার্তায় দূতাবাস এ নির্দেশনা দেয়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় কোনো বিদেশি দর্শনার্থী যদি দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

 

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা কিংবা ট্রানজিট—সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এ নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

 

 

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য আগে থেকেই নিশ্চিত করতে হবে। বিশেষ করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় যদি কেউ করদাতাদের অর্থে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সুবিধা গ্রহণ করেন, তাহলে তার ভিসা তাৎক্ষণিক বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

 

 

দূতাবাস কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আবেদন করার সময়ই আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। তবে অনেক সময় কিছু দর্শনার্থী সেখানে গিয়ে স্থানীয় সরকারি সুবিধা বা বিনামূল্যে পাওয়া সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ ধরনের অনিয়ম ঠেকাতে ওয়াশিংটন এখন আরও কঠোর অবস্থান নিয়েছে। সবশেষে দূতাবাস সকল ভ্রমণকারীকে অনুরোধ জানিয়েছে, সম্ভাব্য জরুরি খরচসহ পুরো ভ্রমণের জন্য পর্যাপ্ত অর্থের প্রস্তুতি রেখে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১০

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১১

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১২

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৩

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৪

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৫

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৬

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৭

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৮

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৯

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

২০