১৫ অক্টোবর ২০২২, ৪:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ব্লাড মুন’ দেখার সাক্ষী হতে চলেছে মিশিগান

ব্লাড মুন' দেখার সাক্ষী
চন্দ্রগ্রহণ। ছবি: ডেট্রয়েট ফ্রি প্রেস

মঙ্গলবার (নভেম্বর ৮) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের জন্য একটি বিশেষ দিন।

স্পেস ডট কমের তথ্য অনুসারে, এই দিনে মিশিগান নির্বাচনের পাশাপাশি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ‘ব্লাড মুন’ (রক্তিম চাঁদ) দেখার সাক্ষী হতে চলেছে মিশিগানবাসীরা।

আপনি যদি এই মুহূর্তে মিশিগানে অবস্থান করেন, তাহলে এখনি পর্যাপ্ত কফি এবং উষ্ণতাদায়ক পোশাক প্রস্তুত করে রাখুন। কারণ মিশিগানে ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে এক মাসেরও কম সময় বাকি।

মিশিগানে নির্বাচনের দিন অর্থাৎ নভেম্বর ৮ ভোরে মিশিগানবাসীদের জন্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

স্পেস ডট কম আরও জানায়, পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে অবস্থান করলে চন্দ্রগ্রহণ ঘটে। এই মহাজাগতিক ঘটনা কেবলমাত্র পূর্ণিমার সময় ঘটে। চন্দ্রগ্রহণ প্রতি বছর কয়েকবার ঘটে থাকে।

প্রাচীনকাল মানুষের কাছে ‘ব্লাড মুন’ ছিল আসন্ন যুদ্ধ বা এমনকি দানবদের ধ্বংসের লক্ষণ। তখন এটিকে ঘিরে বিভিন্ন রকমের কুসংস্কার প্রচলিত ছিল।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদে লালচে আভা দেখা যায়। যা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিসরিত হওয়ার সময় সৌর রশ্মির কারণে ঘটে। তখন এটিকে দেখতে অনেকটা সূর্যাস্তের মতোই লাগে।

নভেম্বর ১৯ , ২০২১ সালের ভোরে যুক্তরাষ্ট্রের সেন্ট আলবানস থেকে দেখা চন্দ্রগ্রহণের সূচনা। ছবি: ডেট্রয়েট ফ্রি প্রেস/ভার্মন্ট অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি

প্রকৃতির এই অভিনব দৃশ্য উপভোগ করা এখন খুবই সহজ। এজন্য যা দরকার তা হল পরিষ্কার আকাশ এবং টেলিস্কোপ বা দূরবীন। আধুনিক টেলিস্কোপ দিয়ে চন্দ্রগ্রহণের অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়।

মিশিগানের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৫:১৬ মিনিটে এবং ৬:৪১ মিনিটে শেষ হবে।

আরোও পড়ুনঃ শীত মৌসুমে শিশুদের হ্যালোইন পোশাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০