বাংলা সংবাদ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৪, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত তথ্য গোপনে কার্যকর ৭টি সার্চ ইঞ্জিন

আমরা প্রযুক্তিনির্ভর এ যুগে বসবাস করছি। এসময় প্রযুক্তি ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা রক্ষা করে এমন কার্যকর ব্রাউজার খুঁজে পাওয়া বেশ কঠিন। অথচ এমন কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, যা তথ্য সংরক্ষণ না করে সঠিক ফল দিতে চেষ্টা করে। ব্যবহারকারীর সুবিধার্থে মেক ইউজ অব ওয়েবসাইটে এমন সাতটি প্রাইভেট সার্চ ইঞ্জিনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। নিম্নে এগুলো তুলে ধরা হলো :

 

ডাকডাকগো : যারা ইন্টারনেটে অনুসন্ধান করার সময় তাদের গোপনীয়তা অক্ষুণ্ণ রাখতে চান, তাদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন ডাকডাকগো হতে পারে অন্যতম পছন্দ। এ সার্চ ইঞ্জিন কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও বিক্রি করে না। তবে সরকার থেকে যদি কোনো তথ্য চাওয়া হয়, সেক্ষেত্রে ডাকডাকগো সম্মতি দেবে। যেহেতু সার্চ ইঞ্জিনটি তথ্য বিক্রি করে না, তাই ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখিয়ে এটি বিকল্প উপায়ে আয় করে থাকে।

 

স্টার্টপেজ: নেদারল্যান্ডসভিত্তিক সার্চ ইঞ্জিন স্টার্টপেজ গুগলের মতোই কাজ করে। যদি ডাকডাকগোর সার্চ রেজাল্ট আশানুরূপ না হয়, সেক্ষেত্রে স্টার্টপেজ ব্যবহার করা যায়। এ সার্চ ইঞ্জিনটি গুগলকে পে করার মাধ্যমে তাদের সার্চ রেজাল্টগুলোই দেখায়। তবে এটি ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না। স্টার্টপেজ সার্চ রিকমেন্ডেশনের ক্ষেত্রেও এটি বেশ যত্নশীল। সাধারণত একটি সার্চ ইঞ্জিনে অন্যরা কী সার্চ করছেন তার ওপর ভিত্তি করে ব্যবহারকারীর অনুসন্ধানের বিষয়ে সুপারিশ করে। এর জন্য সার্চ ইঞ্জিনের প্রয়োজন হয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা, যা স্টার্টপেজ সমর্থন করে না।

 

মেটাজার: এটি একটি জার্মানভিত্তিক প্রাইভেসি-ফোকাসড সার্চ ইঞ্জিন। ওয়েবসাইট পরিদর্শনের সময় এটি ব্যবহারকারীর অবস্থান-সংক্রান্ত তথ্য প্রকাশ করে না। মেটাজার সার্চ রেজাল্টের জন্য স্কোপিয়া এবং বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে।

 

কোয়ান্ট: কোয়ান্ট ফরাসিভিত্তিক সার্চ ইঞ্জিন, যা বেশকিছু ফিচার নিয়ে তৈরি। তবে কিছু ফিচার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অবস্থান বা ব্যক্তিগত বিবরণ প্রয়োজন হয়। যারা সার্চ ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে থাকেন তাদের জন্য এ সার্চ ইঞ্জিন আদর্শ নয়।

 

মজিক: এ পর্যন্ত যেসব সার্চ ইঞ্জিন নিয়ে কথা হলো—এগুলোর বেশিরভাগই সার্চ রেজাল্টের জন্য অন্য সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীল। তবে মজিক এক্ষেত্রে ভিন্ন। যুক্তরাজ্যভিত্তিক মজিক অন্য কারো সার্চ ইঞ্জিন ব্যবহার করার পরিবর্তে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে তাদের নিজস্ব তথ্য ব্যবহার করে। তবে এক্ষেত্রে আপনি যে সার্চ রেজাল্ট পাবেন তা নিখুঁত নাও হতে পারে।

 

কাগি: গুগলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে কাগি। এটি ব্যবহারের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যেখানে বিনামূল্যে ১০০টি সার্চ করা যাবে। ৩০০টি সার্চের জন্য মাসে ৫ ডলার এবং আনলিমিটেড সার্চের জন্য ১০ ডলার দিতে হবে।

 

সুইসকাউস: নামটা কিছুটা উদ্ভট হলেও এ সার্চ ইঞ্জিনটি ব্যবহারকারীর তথ্য গোপনীয়তার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই দেখে। মালিক পক্ষের দাবি, তারা এ সার্চ ইঞ্জিন এমনভাবে ডিজাইন করেছেন যাতে তাদের পক্ষে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০