১০ জানুয়ারী ২০২৩, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্য মেলায় কোটি টাকার পরি পালঙ্ক, দাম উঠেছে ৫০ লাখ

বাণিজ্য মেলায় কোটি টাকার পরি পালঙ্ক, দাম উঠেছে ৫০ লাখ

পূর্বাচলে আয়োজিত বাণিজ্য মেলায় আলোচনায় এসছে ১৬ পরির রাজকীয় পালঙ্ক খাট ।খাটের চার কোণে ডানা মেলে দাঁড়ানো অবস্থায় রয়েছে চারটি কাঠের তৈরি পরি। পরিদের ডান হাতে রয়েছে প্রজাপতি। জলম এবং বক্সের অংশে রয়েছে ছোট বড় আরও ১২টি পরি।

হাতে খুদাই করা এ খাটে রয়েছে নানা রকমের  নকশা যা মেলায় আগত দর্শনাথীদের নজর কাড়ছে । সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ হাতে খোদা করা ১৬টি পরি ছাড়াও নানা রকমের নকশায় ফুটে উঠেছে খাটটি।

খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. আবু বক্করের (৩৫) তৈরি খাটটির ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমেও পরি পালঙ্কের সংবাদ প্রচার করা হয়। অনেকে আবার সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

জানা গেছে, শখের বসে খাটটি বানিয়েছেন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা গুইমারা ইউনিয়নের ফাতেমা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. নুরন্নবী। শখের বশে বানালেও তিনি খাটটি বিক্রি করতে নিয়ে এসেছেন ঢাকা বাণিজ্য মেলায়।

২০১৭ সালে নুরুন্নবীর বাড়িতে পরি পালঙ্ক খাটের কাজ শুরু হয়। খাটের কাজ শেষ হয় গত বছরের ১৬ মার্চ। কোনো সহযোগী ছাড়া এককভাবে ৩ বছর ২ মাসে এটি তৈরি করেছেন আবু বক্কর। কাঠমিস্ত্রি তার কাজের পারিশ্রমিক নিয়েছেন ৯ লাখ ৫০ হাজার টাকা। এটি তৈরি করতে কাঠ লেগেছে প্রায় ৮৫ ঘনফুট। খাটটির বার্নিশের পেছনে খরচ হয়েছে লাখ টাকারও বেশি। এতে মোট ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা।

এক কোটি টাকা হলে খাটটি বিক্রি করবেন বলে জানিয়েছেন নুরুন্নবী। এরই মধ্যে ৫০ লাখ টাকা দাম উঠেছে । তবে এক কোটি টাকা চাইলেও কিছুটা কমে বিক্রি করবেন বলেও জানিয়েছেন নুরুন্নবী।

তিনি জানান, এই খাটটি যে কিনবে খাটের সঙ্গে উপহার হিসেবে তাকে ইয়ামাহা ব্যান্ডের একটি এফ জেড মোটরসাইকেল এবং ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার দেওয়া হবে।

কাঠমিস্ত্রি মো. আবু বক্কর জানান, বহুদিন আমার স্বপ্ন ছিল এমন একটি পরি খাট বানাবো; অবশেষে বানাতে পেরেছি। এ রকম আরও কিছু জিনিস বানানোর করার ইচ্ছা আছে। অত্যাধুনিক কারুকাজের খাটটি তৈরিতে কোনো ক্যাটালগ ব্যবহার করা হয়নি; যা কিছু করেছি আমার আবেগ থেকে। খাটটিতে ১৬টি পরি, ৪টি প্রজাপতি ও ৪টি চাঁদ রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০