১২ অগাস্ট ২০২৩, ৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

‘নিপীড়িত ও নির্যাতিতদের পাশে আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত আর্তমানবতার সেবায় পরিচালিত বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র উদ্যোগে নিম্ন আয়ের শতাধিক নারী-পুরুষের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

১২ আগস্ট (শনিবার) বেলা ৩ টায় স্থানীয় হলরুমে তালিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর শহীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথির (ভার্চুয়ালি) বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, সদস্য আব্দুল আহাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মীর শামীমুর রহমান, সিলেট মহানগর বিএনপির সদস্য মোস্তাক আহমেদ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সুফিয়ান তাপাদার, উপজেলা যুব দলের সদস্য সচিব ইকবাল হোসাইন, ইউনিয়ন বিএনপি নেতা কামাল আহমদ ও সংবর্ধিত অতিথির বক্তব্যে দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা পরবর্তী সময়ে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার তালিমপুর ইউনিয়নের নিম্ন আয়ের শতাধিক নারী-পুরুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। পরে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী গুলজার হোসেন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলামের স্বদেশ আগমনে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শাহান আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মুঠোফোনে বলেন, ‘নিপীড়িত ও নির্যাতিতদের পাশে আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ২৫ মে বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা নামের সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নিপীড়িত নির্যাতিত দলীয় নেতাকর্মীদের সহযোগিতা প্রদানের পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তাছাড়া ফোরামের উদ্যোগে গৃহ নির্মাণ, মসজিদ নির্মাণ, সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা, প্রাকৃতিক দূর্যোগে মানবিক সহায়তা এবং আর্ত মানবতার সেবায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০