১৫ মার্চ ২০২৩, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দুক হামলা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার এবং অন্যান্য ডেমোক্রেটিক নেতারা বন্দুক হামলা মোকাবেলার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (মার্চ ১৫) এ অঙ্গরাজ্যের ক্যাপিটলের নিকটে এক সংক্ষিপ্ত সমাবেশের সময় তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সমাবেশে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ডেট্রয়েট নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মাসেরও কম সময়ের ব্যবধানে মিশিগানে দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ২০২১ সালের নভেম্বরে একজন বন্দুকধারী অক্সফোর্ড হাই স্কুলে হামলা চালিয়ে চার শিক্ষার্থীকে হত্যা করে। এরপর ১৩ ফেব্রুয়ারি মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে একজন বন্দুকধারী হামলা চালিয়ে তিনজন শিক্ষার্থীকে হত্যা এবং পাঁচজন শিক্ষার্থীকে আহত করে।

এই ঘটনার ৩০ দিন পর গভর্নর গ্রিচেন হুইটমার, অ্যারিজোনার প্রাক্তন কংগ্রেসওম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস (যিনি ২০১১ সালের বন্দুক হামলা থেকে বেঁচে যান), সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা উইনি ব্রিঙ্কস এর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অক্সফোর্ড এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির বন্দুক হামলার কথা উল্লেখ করে হুইটমার বলেন, ‘বন্দুক হামলায় সন্তানকে হারিয়েছেন এমন পিতামাতাকে আপনি কীভাবে সান্ত্বনা দেবেন? স্কুলে যাওয়ার জন্য আতঙ্কিত শিক্ষার্থীদের আপনি কী বলবেন? তবে সুসংবাদটি হলো আমাদের আর এভাবে বাঁচতে হবে না এবং আমরা আর এভাবে বাঁচব না। বন্দুক হামলা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার এখনই সময়।’

সমাবেশে ডেমোক্রেটিক আইন প্রণেতারা যেকোন বন্দুক কেনার আগে ক্রেতার অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড চেক করার প্রস্তাবে অগ্রাধিকার দিয়েছেন। তাছাড়া যেসব বাড়িতে শিশুরা থাকে সেখানে আগ্নেয়াস্ত্রের স্টোরেজ করা বাধ্যতামূলক করা এবং বন্দুক রাখার অনুমতি দেওয়ার জন্য সুরক্ষা আইন মানতে বাধ্য করার প্রতি জোর দিয়েছেন।

ঝুঁকি হিসাবে বিবেচিত লোকদের কাছ থেকে বন্দুক ফেরত নেওয়ার জন্যও সমাবেশে বক্তারা আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে হামলাকারী আটক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০