২ নভেম্বর ২০২৩, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় রুবেল হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বড়লেখা উপজেলার কেছরিগুল গ্রামের রাজমিস্ত্রী রুবেল হত্যার প্রধান আসামি সেবুল আহমদ আবারও গ্রেফতার করেছে পুলিশ। এতে এলাকায় সস্তি ফিরে এসেছে। সেবুলসহ হত্যাকান্ডে জড়িত সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন কেছরিগুল এলাকাবাসী।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় মানববন্ধনে এলাকাবাসী ও ভোক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমান, ছমির উদ্দিন খটই, জামাল আহমদ, বাবুল আহমদ, বুলু মিয়া, কুটন মিয়া, তুতি মিয়া, আব্দুর রউফসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা রাজমিস্ত্রী রুবেল হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান।

এলাকাবাসী অভিযোগ করেন রাজমিস্ত্রী রুবেল হত্যার প্রধান আসামি সেবুল আহমদ জামিনে এসে ভোক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা তুলে নিয়ে আপোস মিমাংশার জন্য নানা ভাবে চাপ প্রয়োগ করছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে ভোক্তভোগী পরিবারকে হয়রানি করছে। প্রধান আসামি সেবুল আহমদের এহেন তৎপরতা এবং মারমুখি আচরণে রাজমিস্ত্রী রুবেলের পরিবারসহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গেছে, চলতি বছরের ১৩ জুলাই হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন বড়লেখা সদর ইউনিয়নের সাময়িক বরখাস্তকৃত ইউপি সদস্য সেবুল আহমদ। হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে দেন। দ্বিতীয়বার ১ আগষ্ট জামিন আবেদনে এজাহার টেম্পারিং করে জামিন পান। এরপর ১৩ আগষ্ট তার নাম খতিয়ে দেখেন এবং তার জামিন বাতিল করে দেন। একইসঙ্গে তাকে গ্রেফতার ও আদালতে হাজিরের নির্দেশ দেন। এবং গত ২২ অক্টোবর মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ এপ্রিল জুম্মার নামাজের পর কেছরীগুল জামে মসজিদে ইমাম নিয়ে ঝগড়া-বিবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একসময় কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল আহমদ’কে আসামীরা রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ‘ফয়ছল আহমদ’ ইউপি সদস্য সাবুল আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ ও ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০