২৮ জুলাই ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩ ঘটিকায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির বড়লেখা উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন স্বপন। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোফাদ আহমদ মুরাদ।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এম এ রুমান আহমদ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ী প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, যুবলীগ নেতা জাকির হোসেন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, আরকে লাইসিয়াম কিন্ডারগার্টেনের শিক্ষিকা হালিমাতুন সাদিয়া লিলি, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার তৌফিকুল ইসলাম আবির, দক্ষিণভাগ আল ইক্বরা ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক ছাইফুর রহমান প্রমুখ।

পরে আলোচনা পরবর্তী সময়ে বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে মোহাম্মদ হানিফ পারভেজকে সভাপতি, তাহমীদ ইশাদ রিপনকে সাধারণ সম্পাদক ও রেদওয়ান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সতেরো সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রুমান আহমদ ও সাধারণ সম্পাদক মোফাদ আহমদ মুরাদ।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া (দৈনিক গণমুক্তি), সহ-সাধারণ সম্পাদক অজিত রবি দাস (দৈনিক বাংলাদেশ সমাচার), সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসনাত (দৈনিক নাসা নিউজ), আহমেদ নোমান (সুপ্রভাত সিলেট), প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল (দৈনিক আশ্রয় প্রতিদিন), সহ-প্রচার সম্পাদক আশফাক আহমদ (দৈনিক দেশের কন্ঠ/ জালালাবাদ, বাহরাইন), দপ্তর সম্পাদক আক্তার হোসাইন (জাগরণী মিডিয়া), সহ-দপ্তর সম্পাদক ছয়ফুর রহমান (মায়ার সিলেট), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন রুমেল (আমার সিলেট ২৪ ডট কম)।

সদস্য এমরান আহমদ (এআর টিভি), মো: আসাদ উদ্দিন (দৈনিক সিলেট নিউজ), মাহমুদ হাসান (দৈনিক বড়লেখা), মাহিনুর ইসলাম মাহিন (দৈনিক দেশের কথা), আবু আহমদ উবায়দা (দৈনিক এ টু জেড বার্তা)।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০