১৬ জুন ২০২৩, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় দুই বোনসহ পাঁচ সহোদরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চরকোনা গ্রামের একটি নিরীহ পরিবারের স্বামীর বাড়িতে থাকা দুই বোনসহ পাঁচ সহোদরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।

জোরপূর্বক বসত বাড়ির একাংশের মাটি কেটে ডোবা বানিয়ে নিজের ফিসারী দাবী করে সুলেমান আহমদ সুরমান নামক প্রভাবশালী এক শিক্ষকের নিরীহ ভূমি মালিকদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়ার ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিন ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চরকোনা গ্রামের নুর উদ্দিন ও তার আরো তিন ভাই মিলে ১৯৮১ সালে হাসিদ আলী গংদের নিকট থেকে ৪৪ শতাংশ বাড়ি শ্রেণির ভূমি ক্রয় করে (দলিল নং-৩৫৬৮) বসবাস করছেন। নুর উদ্দিন তার অংশের ভূমিতে বাড়ি তৈরী করে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে নির্বিঘ্নে বসবাস করছেন।

বাঘেরকোনা গ্রামের মৃত মজর আলীর ছেলে স্থানীয় কেজি স্কুলের প্রধান শিক্ষক কয়েক বছর আগে এসকেভেটর লাগিয়ে নুর উদ্দিনের বাড়ির উত্তর পাশ কেটে জোরপূর্বক মাটি নিয়ে যান। এর বিপরীত দিকের আরেক ভূমি মালিক মৃত ইদ্রিস আলীরও জমির একাংশ কেটে মাটি নেওয়ায় সেখানে জলাশয়ের সৃষ্টি হয়। এলাকাটি হাকালুকি হাওর সংলগ্ন হওয়ায় বর্ষাকালে উক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ে।

প্রভাবশালী সুলেমান আহমদ সুরমান জলাশয়টি নিজের দাবী করে ভূমির মুল মালিকদের মাছ ধরতে বাধাবিঘ্ন করে। এমনকি নুর উদ্দিনের গৃহপালিত হাঁস এখানে বিচরণ করলেও সুরমান বাধা-নিষেধ করে। এ নিয়ে নুর উদ্দিনের ছেলেদের সাথে সুলেমান আহমদ সুরমানের বিরোধ সৃষ্টি হয়। এই আক্রোসে প্রভাবশালী সুরমান নুর উদ্দিনের ছেলে শামীম আহমদ, রুবেল আহমদ, শাহিন আহমদ, মেয়ে লিলি বেগম ও রোমানা বেগমের বিরুদ্ধে গত বছরের ১৭ জানুয়ারী ফিসারির মাছ চুরি ও মারধরের অভিযোগে থানায় জিডি করেন। পুলিশ ঘটনা তদন্তের অনুমতি প্রার্থনা করে জিডিটি বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

বুধবার বিকেলে সরেজমিনে গেলে গ্রামের বাসিন্দা মানিক মিয়া, সাইদুল ইসলাম, আইয়ুব আলী, ফারুক আহমদ প্রমুখ জানান, কেজি স্কুলের শিক্ষক সুলেমান আহমদ সুরমান খুবই প্রভাবশালী ব্যক্তি। সে নুর উদ্দিনের বাড়ির একাংশ কেটে মাটি নেয়। অপরাংশের ভূমির মালিক রফিনগর গ্রামের জনৈক ব্যক্তির। ওখান থেকেও সে মাটি কেটে নিয়ে যায়।

এতে জলাশয়ের সৃষ্ঠি হয়েছে। সুরমান যে জায়গাকে নিজের ফিসারি দাবী করে শামীম আহমদ, রুবেল আহমদ, শাহিন গংদের বিরুদ্ধে মামলা করেছে সেই ভূমির মালিকই সে নয়। এমনটি এটা কোন ফিসারীও নয়। শুধুমাত্র নিরীহ ব্যক্তিদের হয়রানী করতেই সে মামলা করেছে। স্বামীর বাড়িতে থাকা দুই বোনকেও আসামী দিতে ছাড়েনি।

মামলায় ঘটনার উল্লেখিত তারিখে লিলি বেগম ও রোমানা বেগম তাদের স্বামীর বাড়ি ছিল। নিরীহ মানুষের বিরুদ্ধে সুরমানের এমন মিথ্যা মামলায় এলাকার লোকজনও চরম ক্ষুব্ধ।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০