১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লখায় চা বাগানের লেক থেকে ভাসমান লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় ১০নং দক্ষিণভাগ (দক্ষিণ ইউনিয়ন) এর আওতাধীন নিউ সমনবাগ চা বাগানের মোকাম ডিভিশনের ১৮ নং সেকশনের লেক থেকে বাবুল চাষা (৫৫) নামের এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয়দের জিজ্ঞেসা করলে তারা বলে আমরা প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হই আজ পানিতে লাশ দেখে বাগান কতৃপক্ষকে মুঠোফোনে জানাই থানা পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতা নিয়ে মৃত ব্যক্তির লাশ চিহ্নিত করে। ঐ ওই ব্যক্তি হলো পাথরিয়া চা বাগানের মৃত প্রশাদ চাষার ছেলে বাবুল চাষা। লাশ শনাক্তের জন্য ঘটনাস্থলে আসলে বাবুল চাষার স্ত্রী সবিতা চাষা জানান, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যান। গত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাবুল চাষা ঘর থেকে বেরিয়ে যান। পরে আর ঘরে ফেরেননি। স্বজনরা তাকে কোথাও খুঁজে পাননি। তিনি আরো বলেন, বিগত কয়েক দিন আগে মৌলভীবাজার শহর থেকে নিয়ে এসেছিলাম, এরকম সে সবসময় করে, পুলিশ জিজ্ঞেসাবাদে বাবুলের পরিবার বলে এতে আমাদের কারো উপর সন্দেহ নাই।
পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।

এদিকে, বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, লেকের পানিতে পড়ে হয়তো বাবুল চাষার মৃত্যু হয়েছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০