৩০ জানুয়ারী ২০২৩, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো তিন দিনের সফরে আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসতে পারেন।

ক্যাফিয়েরো তার সফরকালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বা কনস্যুলার উদ্বোধন করতে পারেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশও আর্জেন্টিনায় দূতাবাস বা কনস্যুলার খুলতে চায় তবে কবে হবে তা বলতে পারেননি।

‘যখনই আর্জেন্টিনা এখানে দূতাবাস খুলবে, তারা আমাদেরও সেখানে (আর্জেন্টিনা) দূতাবাস খুলতে বলবে। আমরা তা করব তবে এর জন্য আমাদের অর্থ এবং অন্যান্য লজিস্টিক সহায়তা প্রয়োজন। তাই কবে হবে তা এখনই বলতে পারছি না।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোকেও গুরুত্ব দিতে চায় এবং সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি নতুন শাখা খোলা হয়েছে।

তাছাড়া, বাংলাদেশ ইতিমধ্যেই ব্রাজিলে একটি দূতাবাস খুলেছে এবং অন্যান্য ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশে মিশন খুলবে।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গত ২২ ডিসেম্বর বলেছেন যে তার দেশ আগামী বছর ঢাকায় একটি কূটনৈতিক মিশন পুনরায় চালু করার জন্য কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘আমরা (আর্জেন্টিনা) দলের সমর্থনে বাংলাদেশের বন্ধুপ্রিয় জনগণের উদযাপন খুব কাছ থেকে দেখেছি। পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা দলটির জন্য এবং ফাইনালে তাদের জয়ের পর বাংলাদেশে ব্যাপক, আন্তরিক জনসমর্থন এবং উদযাপনে জনগণ এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট অভিভূত হয়েছিলেন।’

উল্লেখ্য ১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও কাতার বিশ্বকাপে তাদের জাতীয় দলের বাংলাদেশি সমর্থকরা যে সমর্থন দিয়েছেন তা স্বীকার করেছেন।

‘কয়েক বছর ধরে জাতীয় দলের জার্সি সারা বিশ্বে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে, কারণ আমাদের ডিয়েগো ম্যারাডোনা ছিল, এখন লিওনেল মেসি আছে। এটা আমাদের আনন্দিত করে যে বাংলাদেশে এবং আরও অনেক জায়গায় মানুষ আমাদের জন্য দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জনগণকে ধন্যবাদ,’ স্কালোনিও বলেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুনঃ ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ইকবাল ফেরদৌস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০