১৫ মে ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে আলাউদ্দিন খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশন

ফেঞ্চুগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের হলরুমে আলাউদ্দিন খান ও জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা। প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতাহার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবদুল ওহাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, প্রেস ক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, উন্নয়নকর্মী সুমন আহসান উল্লাহ।

বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জুয়েল খানের বাবা ও বড় ভাইয়ের নামে গঠিত এই ফাউন্ডেশন আর্তমানবতার কল্যাণে কাজ করছে। এছাড়াও নীরবে-নিভৃতে জুয়েল খান সমাজের হতদরিদ্র মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন জুয়েল।

শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে ছয়টি হুইল চেয়ার প্রদানের পাশাপাশি আলাউদ্দিন খান ও জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষদের মাঝে আর্থিক অনুদানও প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০