আদনান আহমেদ
৩ জুন ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

 

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কড়া নাড়ছে দরজায়। কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট ক্রীড়া আসর। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে উত্তেজনা, হিসাব-নিকাশ আর চায়ের টেবিলের তর্ক। কার হাতে উঠবে সোনালি ট্রফি? কে হবে নতুন বিশ্বসেরা?- এমন প্রশ্নে সরগরম ফুটবল বিশ্ব।

 

 

বিশ্বকাপ মানেই আবেগ, ইতিহাস আর গৌরবের গল্প। ১৯৩০ সালে প্রথম আসর দিয়ে শুরু হওয়া এই মহাযজ্ঞ পেরিয়ে এসেছে দীর্ঘ ৯২ বছর। এই সময়ে অনেক দল বিশ্বকাপে অংশ নিলেও চ্যাম্পিয়নের মুকুট পরতে পেরেছে হাতে গোনা কয়েকটি দেশ।

 

 

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। সেলেসাওরা এখন পর্যন্ত রেকর্ড ৫ বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। ফুটবল ইতিহাসের কিংবদন্তি পেলে থেকে শুরু করে আধুনিক যুগের তারকাদের হাত ধরে বিশ্ব ফুটবলে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে ব্রাজিল।

 

 

তাদের পরেই রয়েছে জার্মানি এবং ইতালি উভয়েরই শিরোপা সংখ্যা ৪টি করে। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারও বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে না পারায় ২০২৬ আসরে দেখা যাবে না আজ্জুরিদের। যা ইতালিয়ান সমর্থকদের জন্য বড় হতাশার খবর।

 

 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মাঠে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উন্মাদনা। ইতিহাস বলছে, বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি কোটি কোটি মানুষের আবেগের নাম। এবার সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে কোন দল সেটিই এখন দেখার অপেক্ষা।

 

 

২০২৬ বিশ্বকাপের আগে ১৯৩০ সালে প্রথম টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত সব চ্যাম্পিয়নদের ধারাবাহিক তালিকা নিচে দেওয়া হলো।

 

 

২০২২– আর্জেন্টিনা

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয়ী হয়। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পরে অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতার পর পেনাল্টিতে ৪-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

 

 

২০১৮ – ফ্রান্স

ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ফ্রান্স। এরফলে দিদিয়ের দেশম খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করেন।

 

 

২০১৪ – জার্মানি

বিশ্বকাপের ফাইনালে গোলশুন্য থাকায় অতিরিক্ত আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় জার্মানি। ১১৩ মিনিটে জার্মানির মারিও গোটজার গোলের দেখা পায়।

 

 

২০১০ – স্পেন

দক্ষিণ আফ্রিকায় স্পেন তাদের প্রথম বিশ্বকাপ জেতে, টিকি-টাকা কৌশলের মাধ্যমে। নেদারল্যান্ডসকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে বিশ্ব জয়ের আনন্দে মাতে স্প্যানিশরা।

 

 

২০০৬ – ইতালি

ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ফরাসিদের ৫-৩ গোলে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ ঘরে তোলে ইতালি।

 

 

২০০২ – ব্রাজিল

এশিয়ায় প্রথম বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল।

 

 

১৯৯৪ – ব্রাজিল

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ব্রাজিল তাদের চতুর্থ শিরোপা জেতে। ইতালির বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলের জয় পায়।

 

 

১৯৯৮ – ফ্রান্স

জিনেদিন জিদানের হাত ধরে আয়োজক হয়েই প্রথম শিরোপা জেতে ফরাসিরা। ফাইনালে ৩-০ গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।

 

 

১৯৯০ – পশ্চিম জার্মানি

ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-পশ্চিম জার্মানি। ফাইনালে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতে তারা।

 

 

১৯৮৬ – আর্জেন্টিনা

মেক্সিকো বিশ্বকাপে দিয়োগা ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরম্যান্সে আর্জেন্টিনা শিরোপা জেতে। পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে লাতিন আমেরিকার দেশটি।

 

 

১৯৮২ – ইতালি

পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে ইতালি। প্রথমবারের মত ‘টাইব্রেকার’ এবং ‘গোল্ডেন বল’ এর প্রচলন হয় এই আসর দিয়ে।

 

 

১৯৭৮ – আর্জেন্টিনা

প্রথমবাবের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় ৩-১ গোলে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা।

 

 

১৯৭৪ – পশ্চিম জার্মানি

ফাইনালে পশ্চিম জার্মানি ২-১ গোলে হল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।

 

 

১৯৭০ – ব্রাজিল

ফাইনালে ইতালিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। এর ফলে পেলে তার তৃতীয় বিশ্বকাপ জেতেন। ইতিহাসে কেউ এত বিশ্বকাপ জেতেননি।

 

 

১৯৬৬ – ইংল্যান্ড

ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংলিশরা। তৃতীয় দল হিসেবে তারা জেতে ঘরের মাঠের বিশ্বকাপ।

 

 

১৯৬২ – ব্রাজিল

চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতালির পর দ্বিতীয় দল হিসেবে শিরোপা জেতে ব্রাজিল।

 

 

১৯৫৮ – ব্রাজিল

এই আসরে প্রথম শিরোপা জেতে ব্রাজিল। ১৭ বছর বয়সী পেলে ৬ গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ এনে দেন। ফাইনালে ৫-২ ব্যবধানে স্বাগতিক সুইডেনকে হারায় ব্রাজিল।

 

 

১৯৫৪ – পশ্চিম জার্মানি

ফাইনালে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম শিরোপা উৎসবে মাতে পশ্চিম জার্মানরা। এই বিশ্বকাপ বয়কট করে আর্জেন্টিনা, বাছাই পর্বে অংশই নেয়নি তারা।

 

 

১৯৫০ – উরুগুয়ে

মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে স্তব্ধ করে দিয়েছিল তারা।

 

 

১৯৩৮ – ইতালি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১২ বছর বিরতির আগে শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল ইতালি। প্যারিসের স্টেডে অলিম্পিক ডি কলম্বেসে অনুষ্ঠিত ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় ইতালি।

 

 

১৯৩৪ – ইতালি

ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইতালি।

 

 

১৯৩০ – উরুগুয়ে

উরুগুয়ে প্রথম বিশ্বকাপ আয়োজন করে এবং ফাইনালে ৪-২ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০