বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রস্তুত ট্রাম্পের ‘গোল্ড কার্ড ভিসা’—জানুন আবেদন প্রক্রিয়া

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বহুল আলোচিত ‘গোল্ড কার্ড ভিসা’ প্রোগ্রাম আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে কার্যকর হতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বিপুল পরিমাণ বিনিয়োগের বিনিময়ে বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের সুযোগ তৈরি হচ্ছে।

 

‘টাইমস অফ ইন্ডিয়া’-এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ইতোমধ্যেই আবেদনকারীদের জমা দিতে হবে এমন ফর্মের খসড়া তৈরি করেছে। এই ইমিগ্রেশন পিটিশন ফর্মটির নাম দেওয়া হয়েছে আই-১৪০জি । ব্লুমবার্গ জানিয়েছে, অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের অনুমোদনের জন্য ফর্মটি জমা দেওয়া হয়েছে এবং হোয়াইট হাউস ইতোমধ্যেই এই খসড়ার জরুরি অনুমোদন দিয়েছে।

 

প্রেসিডেন্ট এই প্রোগ্রাম চালুর ঘোষণার পর প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন যে তারা প্রতিদিন ১ হাজার গোল্ড কার্ড বিক্রি করবেন। তবে অভিবাসীদের প্রতি প্রশাসনের কঠোর মনোভাবের কারণে প্রোগ্রামটি মাঝখানে কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে বেঁধে দেওয়া ১৮ ডিসেম্বরের সময়সীমার আগেই প্রক্রিয়াটি আবার দ্রুত এগোতে শুরু করেছে।

 

বিনিয়োগের শর্ত ও আবেদন প্রক্রিয়া

এই প্রক্রিয়ার অধীনে একজন ব্যক্তি যদি স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের জন্য আবেদন করেন, তবে তাকে ১ মিলিয়ন ডলার (প্রায় ১০ কোটি টাকা) বিনিয়োগ করতে হবে। অন্যদিকে, যদি কোনো কোম্পানি বা কর্পোরেট আবেদনকারী এই ভিসার জন্য আবেদন করেন, তবে তাদের জন্য বিনিয়োগের পরিমাণ ধার্য করা হয়েছে ২ মিলিয়ন ডলার। আবেদনকারীদের জন্য ফি বাবদ ১৫ হাজার ডলার প্রযোজ্য, যা ফেরতযোগ্য নয়। এই ভিসায় দুইটি বিশেষ ক্যাটাগরি রয়েছে।

 

ইবি-১ ক্যাটাগরি: যারা বিশেষ দক্ষতা সম্পন্ন, যেমন বিজ্ঞানী, শিল্পী বা ব্যবসায়ী, তারা এই ক্যাটাগরির অধীনে আবেদন করতে পারবেন।

ইবি-২ (ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার) ক্যাটাগরি: যারা এমন বিশেষ কাজ করছেন যা আমেরিকার স্বার্থে গুরুত্বপূর্ণ, তারা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।

 

 

এই আবেদন ডিপার্টমেন্ট অব কমার্সে জমা দিতে হবে। আবেদন ইউএসসিআইএস-এ জমা দেওয়ার পর, তারা আবেদনকারীর যোগ্যতা মূল্যায়ন করবে এবং যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে তহবিলের বৈধ উৎস থেকে এসেছে কিনা তা নিশ্চিত করবে।একবার আবেদন অনুমোদিত হলে এবং আবেদনকারী অভিবাসী ভিসা নম্বর পেলে, তাকে দূতাবাসে কনস্যুলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চূড়ান্তভাবে, আবেদনকারী অ্যামেরিকায় ভ্রমণের জন্য অভিবাসী ভিসা পাবেন এবং বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি লাভ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০