৮ অক্টোবর ২০২২, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সাথে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশী-ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রীর বৈঠক

ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী ডঃ জুলকিফলি হাসান শুক্রবার (অক্টোবর ৭) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক বৈঠকে মিলিত হন ।

ইন্দোনেশিয়ান প্রবাসী আমেরিকান ডঃ শামসী আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি, এনআরবি-এর চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।

সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। হাইটেক থেকে শুরু করে মাজারি সাইজের শিল্প স্থাপনের যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশে রয়েছে, যা ইন্দোনেশিয়ান ব্যবসায়ীরা কাজে লাগাতে পারেন।

তিনি আরও বলেন, বাণিজ্য ও কৃষিখাতে বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে বিকাশের সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদী ব্যবসায়ী ভিসা প্রদানের জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রীর কাছে আহ্বান জানান। সেইসাথে তিনি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেন।

ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা নানামুঁখী বাণিজ্য বিস্তারের চেষ্টা করছি এবং সেক্ষেত্রে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে।

তিনি জানান, খুব শীঘ্রই তিনি বাংলাদেশ সফর করবেন এবং সেখানে বাংলাদেশের সাথে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারটি বিবেচনায় রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলওয়ার তার বক্তব্যে মন্ত্রীকে প্রবাসী আমেরিকানদের সাথে বৈঠকে অংশগ্রহণের ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার বাণিজ্য বিকাশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন ।

অনুষ্ঠানের সভাপতি ডঃ শমসী আলী বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদেরকে ইন্দোনেশিয়া-বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টারের ভাইস-প্রেসিডেন্ট মনজুর আহমদ চৌধুরী, সেক্রেটারি আফতাব মান্নান, প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াদুদ ভূইয়া, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডন্ট মোহাম্মদ লিটন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট রুম্মান বিরতিজ, পরিচালক শেখ ফরহাদ, ব্যাংকার ওয়াসেফ চৌধুরি, ব্যবসায়ী সরদার সিরাজুল ইসলাম, সৈয়দ জিয়াউস শামস, সাংবাদিক খলকু কামাল ও শহিদুল্লাহ এবং নিউইয়র্ক কনস্যুলেট ও ওয়াশিংটনের দূতাবাসে নিযুক্ত ইন্দোনেশিয়ার কর্মকর্তাবৃন্দ যোগদান করেন।

আরও পড়ুনঃ ৩৫তম বেইজিং বই অর্ডার মেলা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১১

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১২

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৩

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৪

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৫

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৬

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৭

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৮

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৯

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

২০