বাংলা সংবাদ ডেস্ক
৬ জুলাই ২০২৫, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৃথিবীর চেয়ে বড় এক রহস্যময় গ্রহ, রয়েছে পানির সম্ভাবনা

মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। আর তাই তো আরেকটি পৃথিবীর খোঁজ পেতে দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি আমাদের পৃথিবীর মতোই বিশাল এক গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটিতে পানি থাকার সম্ভাবনাও রয়েছে।

 

পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত নতুন গ্রহটির নাম রাখা হয়েছে টিওআই-১৮৪৬বি। প্রাথমিকভাবে গ্রহটির বয়স ৭২০ কোটি বছর বলে অনুমান করা হচ্ছে। সৌরজগতের বাইরে থাকা বিশাল গ্রহটিকে সুপার-আর্থ বা বরফ-পানির বিশ্ব হিসেবে অনুমান করা হচ্ছে। মরক্কোর ওউকাইমেডেন অবজারভেটরির আবদেরাহমানে সৌবকিউর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল গ্রহটি আবিষ্কার করেছেন। এ জন্য তাঁরা ব্যবহার করেন নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট।

 

এ বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছে, তাঁরা স্যাটেলাইটের তথ্যাদি ও স্থলভিত্তিক ফটোমেট্রিক ডেটা আর ইমেজিং বর্ণালি পর্যবেক্ষণ ব্যবহার করে গ্রহটির সন্ধান পেয়েছেন। গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় ১ দশমিক ৭ গুণ। প্রতি ৯ দশমিক ৯৩ দিনে গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গ্রহটির তাপমাত্রা ৫৬৮ কেলভিন বলে অনুমান করা হচ্ছে। গ্রহটির মূল নক্ষত্র টিওআই-১৮৪৬ ধরে আবর্তন করছে। এই বছর এ নিয়ে দুটি সুপার আর্থের খোঁজ মিলল। আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত অপর সুপার-আর্থ গ্রহটির নাম এইচডি ২০৭৯৪ ডি। গ্রহটির ভর পৃথিবীর চেয়ে প্রায় ছয় গুণ বেশি।

 

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০