বিবিসি
১৪ নভেম্বর ২০২৪, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা পরিচালক এবং অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

মার্কো রুবিও, ম্যাট গিটজ ও তুলসী গ্যাবার্ড (বাঁ থেকে) । ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গিটজকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করবেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে বলেছেন, ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন, আমাদের দেশের সীমান্ত রক্ষা করবেন, অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন এবং আমেরিকানদের মধ্যে বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন।

তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনকে ঢেলে সাজাতে এর আগেই কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য কয়েকজনের নাম ঘোষণা করেছেন। নতুন করে অ্যাটর্নি জেনারেল ও জাতীয় গোয়েন্দা পরিচালক পদের জন্য দুজনকে মনোনয়ন দিলেন ট্রাম্প। সিনেটরদের ভোটে জয়ী হলে তাঁরা নিজ নিজ পদে নিয়োগ পাবেন।

মার্কো রুবিও সম্পর্কে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কো অনেক মর্যাদাপূর্ণ একজন নেতা। তিনি স্বাধীনতার জন্য অনেক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি আমাদের জাতির জন্য একজন শক্তিশালী সহযোগী হবেন এবং আমাদের মিত্রদের জন্য একজন ভালো বন্ধু হবেন।

রুবিওর জন্ম ফ্লোরিডাতেই। তিনি বিগত বছরগুলোয় চীন, ইরান, কিউবাসহ যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান রেখেই শক্তিশালী মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে রুবিওকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি আরও বেশি অস্থির ও বিপজ্জনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১১

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১২

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৩

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৪

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৫

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৬

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৭

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৮

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৯

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

২০