৯ জুন ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডস: বাংলাদেশের নতুন হাইকমিশনার তারেক মুহাম্মদ

কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদকে নেদারল্যান্ডসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এ পদে রাষ্ট্রদূত এম. রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রোববার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

 

তারেক মুহাম্মদ বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮ তম ব্যাচের একজন কূটনীতিক। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি কেনিয়াতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি তাঞ্জানিয়া, উগান্ডা, সোমালিয়া ও রুয়ান্ডায় অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

 

কূটনৈতিক কর্মজীবনে তারেক মুহম্মদ মাদ্রিদ, নয়াদিল্লি, কাঠমান্ডু এবং ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ইয়াঙ্গুনে তিনি বাংলাদেশ মিশনের উপপ্রধান ছিলেন। নাইরোবি আসার আগে তিনি লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

 

তিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে তার প্রথম বিশ্ববিদ্যালয় ডিগ্রি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০