বাংলা সংবাদ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

আবাসন ব্যয় বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিশ্বের বড় শহরগুলোর অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধান খুঁজতে নিউইয়র্ক সিটিতে শেষ হয়েছে ২০২৬ সালের আরবান ২০ (ইউ২০) মেয়রস সামিট। তিন দিনের এ সম্মেলনে ৩৪টি শহরের প্রতিনিধির পাশাপাশি প্রায় ২৫ জন মেয়র, ডেপুটি মেয়র ও জ্যেষ্ঠ নগর কর্মকর্তা অংশ নেন।

 

১৯ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনের যৌথ চেয়ার ছিল নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেস। দুই শহরের মেয়র জোহরান মামদানি ও কারেন বাস সম্মেলনে নেতৃত্ব দেন। সি৪০ সিটিস ও ইউনাইটেড সিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্টস (ইউসিএলজি) সম্মেলনটি আয়োজন করে। যুক্তরাষ্ট্রের আটলান্টা, শিকাগো, ডেনভার, মিয়ামি, ফিনিক্স, সান ডিয়েগো, সিয়াটলসহ বিভিন্ন শহরের প্রতিনিধিরা এতে অংশ নেন।

 

২০২৬ সালের ইউ২০-এর তিনটি প্রধান অগ্রাধিকার ছিল সাশ্রয়ী আবাসন ও গৃহহীনতা, জলবায়ু কার্যক্রম ও নগর স্থিতিস্থাপকতা এবং অভিবাসী সম্প্রদায়ের সুরক্ষা ও মানব চলাচল। সম্মেলনে মেয়ররা সাশ্রয়ী আবাসন নির্মাণ, ভাড়াটিয়াদের সুরক্ষা, জ্বালানি ব্যয় কমানো, অভিবাসীদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ, বন্যা ও জলবায়ু পরিবর্তনের অন্যান্য প্রভাব মোকাবিলায় নিজ নিজ শহরের অভিজ্ঞতা তুলে ধরেন।

 

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের শহর নিউইয়র্ক। তাই বিশ্বের মেয়রদের একত্র হওয়ার জন্য এ শহর উপযুক্ত স্থান। তার মতে, বিভিন্ন দেশের কর্মজীবী পরিবার বাড়িভাড়া বৃদ্ধি, জ্বালানি ব্যয় ও তীব্র তাপপ্রবাহের মতো অভিন্ন চাপের মুখে রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় শহরগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

 

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেন, সাশ্রয়ী আবাসন নির্মাণ ত্বরান্বিত করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে শহরগুলোই বাস্তবায়নের সামনের সারিতে রয়েছে। বিভিন্ন শহর নিজেদের কার্যকর উদ্যোগের অভিজ্ঞতা ভাগাভাগি করলে সমাধান বাস্তবায়নের গতি বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

 

সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণকারী শহরগুলো একটি যৌথ ঘোষণাপত্র অনুমোদন করে। এতে আবাসন সংকট, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন মোকাবিলায় নগর পর্যায়ের অভিজ্ঞতা ও করণীয় তুলে ধরা হয়। একই সঙ্গে শহরগুলোকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় ক্ষমতা, সম্পদ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘোষণাপত্রটি জাতীয় সরকার, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছেও তুলে ধরা হয়।

 

ইউ২০ মূলত বিশ্বের বড় শহরগুলোর মেয়রদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে নগর নেতারা অভিন্ন সমস্যা চিহ্নিত করে যৌথ সুপারিশ তৈরি করেন এবং তা জি২০-এর জাতীয় নেতাদের আলোচনায় তুলে ধরেন। ইউ২০-এর প্রধান ফলাফল হিসেবে তৈরি ঘোষণাপত্রে অংশগ্রহণকারী শহরগুলোর জাতীয় সরকারগুলোর প্রতি বিভিন্ন আহ্বান ও সুপারিশ থাকে।

 

নিউইয়র্কের ইউ২০ সম্মেলন এবার ক্লাইমেট উইক এনওয়াইসির সূচনাকালে অনুষ্ঠিত হলো। ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা ক্লাইমেট উইকে তীব্র তাপপ্রবাহ, চরম আবহাওয়া, পরিচ্ছন্ন বায়ু ও টেকসই আবাসনসহ বিভিন্ন জলবায়ু ইস্যুতে নগরগুলোর উদ্যোগ এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

 

সি৪০ সিটিসের কো-চেয়ার ও ফ্রিটাউনের মেয়র ইয়ভন আকি-সয়্যার বলেন, আফ্রিকা, ইউরোপ, এশিয়া কিংবা আমেরিকা—যেখানেই শহর পরিচালনা করা হোক না কেন, বাড়তি জীবনযাত্রার ব্যয়, তীব্র তাপ, আবাসন অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির মতো অনেক চাপ অভিন্ন। এসব সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রও শহরগুলো। অন্যদিকে ইউসিএলজির প্রেসিডেন্ট ও কনিয়ার মেয়র উগুর ইব্রাহিম আলতাই শহরগুলোর সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী বহুপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০