২৭ অগাস্ট ২০২৩, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে প্রকাশ্যে মসজিদের মাইকে আজানের অনুমতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে আজান মাইকে প্রচারের অনুমতি দেয়া হয়েছে। এখন থেকে ‘আল্লাহু আকবর”আল্লাহু আকবর’ ধ্বনি ছড়িয়ে পড়বে নিউইয়র্কের বাতাসে।

পবিত্র জুমার নামাজের আজান সুনির্দিষ্ট মাত্রায় শব্দ করে দেওয়া যাবে। এ ছাড়া পবিত্র রমজান মাসে শুধু মাগরিবের নামাজের আজান সুনির্দিষ্ট মাত্রার শব্দে দেওয়া যাবে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ম্যানহাটনের সিটি হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এরিক অ্যাডামস বলেন, নিউইয়র্ক সিটি সব ধর্মের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। প্রতিটি ধর্মের বিশেষ পবিত্র দিন আছে। সব ধর্মের প্রতি নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের শ্রদ্ধাবোধ রয়েছে। এরই অংশ হিসেবে মুসলিম সম্প্রদায়কে সুযোগটি দেওয়া হয়েছে। দিনটি নিউইয়র্ক সিটির মুসলিম সম্প্রদায়ের জন্য ঐতিহাসিক।

এমন ঘোষণায় আনন্দিত মুসলিম আমেরিকানরা। প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। ইসলামের পাঁচ স্তম্ভের দ্বিতীয়টি নামাজ। সেই নামাজের আজান প্রকাশ্যে দেয়ার অনুমতিতে খুশি মুসলিম বিশ্ব।

প্রকাশ্যে আজানের অনুমতি দেওয়ার জন্য নিউ ইয়র্কের মেয়রসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ। তারা বলেন, এটা খুবই খুশির সংবাদ। আমেরিকার বুকে প্রকাশ্যে আজান একটা স্বপ্ন ছিলো। যা আজ পূরণ হলো। আজানের জন্য সুমধুর কণ্ঠের অধিকারীদের অগ্রাধিকার দেয়ার জন্য মসজিদ কমিটির দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান কমিউনিটি নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১০

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১১

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১২

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৩

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

১৪

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

১৫

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১৬

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১৭

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১৮

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৯

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

২০