নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২ জুলাই ২০২৪, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাসকিন আহমেদের ঘুমকাণ্ড: এবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থ মিশিন নিয়ে সমালোচনার মাত্রা কমলেও শীর্ষে অবস্থান করছে সহ-অধিনায়ক তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুম থেকে দেরি করে উঠে তাসকিন ম্যাচটি খেলতে পারেননি বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ম্যাচের দিন দেরি করে ঘুম থেকে ওঠেন তাসকিন। এ জন্য টিম বাসও মিস করেন টাইগার এই পেসার। তাই তাকে ছাড়াই ভারতের বিপক্ষে একাদশ সাজাতে বাধ্য হয়েছিল টাইগার টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার (২ জুলাই) তাসকিনের এমন কাণ্ড নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘ভারত ম্যাচের আগেরদিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি। আমি আরও আগেই শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম না, তখন আমি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে ফোন করি। এরপর সে জানাল, তাসকিন টিম বাস মিস করেছে। তবে সে কেন আসেনি কিংবা ঘুমের কারণ কি না সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম। কিন্তু আমি করিনি, কারণ আমি রিপোর্টের অপেক্ষায়।’

তিনি বলেন, ‘পাশাপাশি আপনাদেরও বুঝতে হবে আমি আগের মতো টিমের সঙ্গে যুক্ত নেই। আগে আমি সিরিজেও দলের সাথে থাকতাম। টিম হোটেলে থাকতাম। একসাথে ওদের নিয়ে নাস্তা করতাম। কিছু বাদ থাকত না। তখন সব জানতাম। এখন তো আমি নেই সরাসরি যুক্ত। তাই আমাকে রিপোর্ট পাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে।’

এর আগে তাসকিনের বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমি জানি না এটা (দলের খবর বাইরে আসা) কী কারণে হয়েছে, কোনো ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কি না। জানি না যে কি কারণে তাসকিন খেলেনি। কারণ, সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে দলের অটোম্যাটিক চয়েস। যখন সে না খেলবে, তখন স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসবে। ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কি না, যেই-ই বলেছে তা তো বলতে পারব না।’

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির শীর্ষ একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না, তা শুধু কোচই বলতে পারবেন। তাসকিন ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন কি না, সেটার উত্তর একমাত্র প্রধান কোচই দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো, তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। তাসকিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারার জন্য সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন। এটা নিয়ে কোনো সমস্যা তৈরির দরকার নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত বাংলাদেশি নবীন চিকিৎসক

মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির বনভোজন মিলন মেলায় পরিনত

বর্ণাঢ্য আয়োজনে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক ২০২৬ অনুষ্টিত

মিশিগানে বামের ১৭তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল সম্পন্ন

এইচ-১বি ভিসা কর্মসূচি ৩ বছরের জন্য স্থগিতের উদ্যোগ

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

১০

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

১১

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

১২

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

১৩

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

১৪

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১৫

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১৬

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৮

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৯

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

২০