বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২০ নভেম্বর ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা ক্যাপিটালসে শোয়েব আখতার—শাকিব খানের দলে নতুন চমক

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

 

 

বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাঈদ আজমল। এবার নতুন মৌসুমে মেন্টর হিসেবে আরেক পাকিস্তানি তারকা শোয়েব আখতারকে আনছে ঢাকা।

 

অনেক দিন আগেই খেলা ছেড়েছেন শোয়েব আখতার। বর্তমানে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত তিনি। খেলার নানা ধরনের বিশ্লেষণে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে শোয়েবকে। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করছেন সাবেক এই গতিতারকা।

 

সর্বশেষ বিপিএল থেকে মাত্র যে দুটি দল এবার টিকে গেছে। তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ইতিমধ্যে দল গোছানোও শুরু করেছে তারা। নিলামের আগেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মত তারকা ক্রিকেটারদের দলে টেনেছে রাজধানীর দলটি। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ৩০ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সূত্র: দৈনিক ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০