বাংলা সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অর্থমন্ত্রীর তালিকায় যুক্ত হচ্ছে দুই নাম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সম্ভাব্য অর্থমন্ত্রীর তালিকায় আরও দুটি নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে। তাঁরা হলেন ফেডারেল রিজার্ভের সাবেক গভর্নর কেভিন ওয়ারশ ও মার্কিন ধনকুবের মার্ক রোয়ান।

 

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল রোববার এ–সংক্রান্ত খবর প্রকাশ করে।৫৪ বছর বয়সী ওয়ারশ সাবেক বিনিয়োগ উপদেষ্টা। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভ বোর্ডে কাজ করেছেন। অন্যদিকে ৬২ বছর বয়সী রোয়ান বিনিয়োগ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা। তিনি ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন।ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, টেনেসির গভর্নর ৬৫ বছর বয়সী রিপাবলিকান সিনেটর বিল হ্যাগারটিও এই দৌড়ে আছেন। গত সপ্তাহে মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে দেখা করেন হ্যাগারটি।ট্রাম্প এখনো অর্থমন্ত্রী হিসেবে তাঁর পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেননি। তবে বিনিয়োগ ব্যাংক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিক ও বিনিয়োগকারী স্কট বেসেন্ট এই দৌড়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

লুটনিক ও বেসেন্টকে নিয়ে ট্রাম্প দ্বিতীয়বার ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। বলেছে, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাম্প এ সপ্তাহে তাঁদের তাঁর মার-এ-লাগো বাসভবনে আমন্ত্রণ জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।ধনকুবের ইলন মাস্ক ও রবার্ট এফ কেনেডি জুনিয়র গত শনিবার লুটনিকের পক্ষে কথা বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১০

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১১

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১২

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৩

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৪

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৫

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৬

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৭

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৮

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৯

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

২০