৭ মে ২০২৩, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুড়ীতে বাস খাদে পড়ে গুরুতর আহত অর্ধশত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মৌলভীবাজার থেকে ছেড়ে আসা বড়লেখাগামী বাস খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

রবিবার (৭ মে) বিকাল ৪ টা ৪০ মিনিটের সময় জুড়ী বেলাগাও কন্টিনালা ব্রিজের উত্তর পাশে পূর্ব দিকে দুর্ঘটনাটি ঘটে।

গাড়ির যাত্রী নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া জানান, যান্ত্রিক ত্রুটি ও চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি বিকাল ৩ ঘটিকার সময় মৌলভীবাজার চাদনীঘাট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে। কুলাউড়া আসার পর থেকে বাসটি একটু পর পর বন্ধ হয়ে যায়। চালক ও চালকের সহকারী গাড়িতে পানি দিয়ে গাড়ি চালনা শুরু করলে আবারও গাড়ি বন্ধ হয়ে যায়। এভাবেই গাড়ি চলতে থাকে। বিকাল ৪ টা ৪০ মিনিটের সময় জুড়ী বেলাগাও কন্টিনালা ব্রিজের উত্তর পাশে আসলে গাড়িটি যান্ত্রিক ত্রুটি ও অদক্ষতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির অর্থশত যাত্রী আহত এবং চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া জুড়ীতে সড়ক দুর্ঘটনায় শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বড়লেখা উপজেলা চত্বরস্থ বাসায় অবস্থান করতেছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

১০

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১১

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১২

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৩

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৪

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৫

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৬

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৭

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৮

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৯

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

২০