মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী প্রতিনিধিঃ
২ জুন ২০২৪, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে জুড়ী নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মৌলভীবাজার জেলার জুড়ীতে  জুড়ী নদী থেকে বদরুন্নেসা (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বাঙ্গারপার এলাকার মৃত উস্তার আলীর স্ত্রী। তিনি তাঁর বাবার বাড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের আত্তর আলীর বাড়ী থেকে সকাল থেকে নিখোঁজ ছিলেন।

 

রবিবার (২ জুন) সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

 

জানা যায়, এক মহিলার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

 

সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া বলেন, সকালে বাড়ীর সামনে নদীতে ওই মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তিনি আরও বলেন,এলাকার লোকজন সকালে বৃদ্ধা মহিলাকে নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। লাশ উদ্ধার করার সময় নদীর পাড়ে পড়ে থাকা একটি চটের ব্যাগ ও একটি লাঠি পেয়েছেন। ব্যাগের মধ্যে কিছু কাপড়-চোপড়ও রয়েছে।

 

এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকার জুড়ী নদী থেকে বদরুন্নেসা নামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ওই মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০