বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিকে অপারেটিং সিস্টেমে রূপ দেওয়ার পরিকল্পনায় ওপেনএআই

গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত অক্টোবরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মোচন করেছে ওপেনএআই। এমনকি গুগলের সার্চ সেবাকে পেছনে ফেলতে চ্যাটজিপিটির সার্চে বড় ধরনের পরিবর্তনও এনেছে প্রতিষ্ঠানটি। এবার অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমে রূপান্তরের পরিকল্পনা করেছে ওপেনএআই।

 

 

 

নতুন এ পরিকল্পনা বাস্তবায়নে ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পণ্য বিভাগের প্রধান গ্লেন কোয়েটসকে ওপেনএআইয়ের ‘হেড অব অ্যাপ প্ল্যাটফর্ম’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে চ্যাটজিপিটি মূলত অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত। তবে এআইভিত্তিক কথোপকথন–ব্যবস্থা, এআই এজেন্ট এবং বিভিন্ন অ্যাপ ও সেবার সঙ্গে সংযোগের সুবিধার কারণে এটি ধীরে ধীরে একটি সর্বজনীন ইন্টারফেসে রূপ নিচ্ছে। সম্প্রতি চালু হওয়া ‘চ্যাটজিপিটি অ্যাপস’ ফিচারের মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত হতে পারছে।

 

 

 

ফলে ব্যবহারকারীরা চ্যাটবটের ভেতর থেকেই বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারছেন। এআই এজেন্ট, নিজস্ব সার্চ–সুবিধা এবং ব্যবহারকারীর প্রেক্ষাপট বোঝার ক্ষমতা—সব মিলিয়ে চ্যাটজিপিটি এমন এক অভিজ্ঞতা তৈরি করছে, যা প্রচলিত অপারেটিং সিস্টেমের সঙ্গে ক্রমেই সাদৃশ্যপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, অপারেটিং সিস্টেম হলো এমন একটি মূল সফটওয়্যার, যা ডিভাইসের হার্ডওয়্যার, ব্যবহারকারী ও অ্যাপ্লিকেশনের মধ্যে সমন্বয় করে।

 

 

ফলে চ্যাটজিপিটি ইতিমধ্যে ব্যবহারকারী ইন্টারফেস ও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে শক্ত অবস্থান তৈরি করেছে। এখন ওপেনএআইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হার্ডওয়্যারের সঙ্গে কার্যকর ও নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন। এ বিষয়ে গ্লেন কোয়েটস জানিয়েছেন, চ্যাটজিপিটিকে একটি অ্যাপ বা ব্যবহারকারী ইন্টারফেস হিসেবে সীমাবদ্ধ না রেখে ধাপে ধাপে একটি মূল সফটওয়্যার প্ল্যাটফর্মে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

 

 

 

টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েটস বলেন, ‘আগামী কয়েক বছরে আমরা চ্যাটজিপিটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই, যা অনেকটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। ব্যবহারকারীরা সেখানে এসে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। লেখালেখির জন্য আলাদা অ্যাপ, প্রোগ্রামিংয়ের জন্য আলাদা অ্যাপ, পণ্য ও সেবার সঙ্গে যোগাযোগের জন্যও আলাদা অ্যাপ থাকবে।’

 

 

 

সূত্র: গ্যাজেটস ৩৬০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৩

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৪

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৫

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৬

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৭

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৮

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৯

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১১

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১২

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৩

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৫

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৬

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৮

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৯

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

২০