২১ জুন ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে এআই ডাক্তার নিয়ে চালু হলো বিশ্বের প্রথম হাসপাতাল

চীনে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চালু করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত হাসপাতাল। ভার্চুয়াল এ হাসপাতালটিতে ১৪ জন এআই ডাক্তার, চারজন এআই নার্স রয়েছে। এগুেলোকে বিশেষ লার্জ ল্যাংগুয়েজ মডেলে তৈরি করা হয়েছে। এআই চিকিৎসকরা মাত্র কয়েক দিনের মধ্যে ১০ হাজার রোগীর চিকিৎসা করতে পারেন, যেটি করতে মানব চিকিৎসকদের কমপক্ষে দুই বছর সময় লাগত বলে গবেষকরা দাবি করেছেন।

 

এক্সপ্রেস ইউকের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যসেবায় ধীরে ধীরে এআই একটি অংশ হয়ে উঠছে। এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেডকিউএ ডেটাসেটে ৯৩.০৬ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই উচ্চ নির্ভুলতার হার পরামর্শ দেয় যে এআই ডাক্তাররা চিকিৎসা প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেয়ার ক্ষেত্রে পারদর্শী এবং রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা প্রমাণ করে।

 

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে এজেন্ট হাসপাতালের রিসার্চ টিম লিডার লিউ ইয়াং বলেন, এআই হাসপাতাল চিকিৎসক ও সাধারণ মানুষ উভয়ের জন্যই ব্যাপক উপকার বয়ে আনবে। এআই হাসপাতালে চিকিৎসা তথ্যের একটি বৃহৎ ডাটাবেজ ব্যবহার করে চমৎকার, ব্যয়সাশ্রয়ী এবং সহজেই অ্যাক্সেসযোগ্য স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদান করার ব্যাপক সম্ভাবনা রাখে। লিউ ইয়াং জানান, এআই হাসপাতালটি আসন্ন মহামারি প্রাদুর্ভাবের মতো চিকিৎসা পরিস্থিতির ভবিষ্যদ্বাণীও করতে সক্ষম। এজেন্ট হাসপাতালের রিসার্চ টিমের সদস্য ডং জিয়াহং বলেন, এআই স্বাস্থ্যসেবাকে আরও সুনির্দিষ্ট এবং দক্ষ করে তোলার সক্ষমতা রাখলেও, এটি রোগীদের প্রতি মানব ডাক্তারদের সহানুভূতি প্রতিস্থাপন করতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০